ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জ ইউপি চেয়ারম্যানের ভাই মাদক সম্রাট সাদ্দাম গ্রেপ্তার


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৫-৪-২০২৪ দুপুর ১:১৬
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের চেয়ারম্যান  ইকবাল হোসেন চেয়ারম্যান এর ছোট ভাই মাদক সম্রাট সহেল হোসেন সাদ্দামকে (৩৪) ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে সোমবার  রাত ১০টায় তার দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয় । এ ঘটনায় নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে বিপুলাসার বাজারস্থ মফিজ মিয়ার মার্কেটের সহেল হোসেন ওরফে সাদ্দামের 'মা-বাবার দোয়া' নামক অটো গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় সাদ্দামের দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোছর থেকে( ৭৪)  পিস এবং তার দেয়া তথ্যমতে ক্যাশবাক্স থেকে  আরো( ৫০) পিসসহ মোট (১২৪) পিস ইয়াবা, নগদ ১৭ হাজার ২শ টাকা ও ৩টি স্মার্ট ফোনসহ তাকে গ্রেফতার করা হয়। মাদক কারবারি সহেল হোসেন ওরফে সাদ্দাম ইউনিয়নের সাইকচাইল চেয়ারম্যান বাড়ীর মৃত. মোবারক উল্লার চেয়ারম্যানের ছেলে।অভিযান পরিচালনা করেন  মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিদর্শক মোঃ আবদুর রশিদ, সহকারী উপ-পরিদর্শক ফরিদ আহমদ, সিপাই মোঃ আরিফুর রহমান, মোরশেদ আলম, গোলাম সারওয়ার আরিফ।বিপুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল  হোসেন  কে মোবাইলে ফোন করে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায়নি । মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির জানান, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মাদক কারবারি সহেল হোসেন সাদ্দামকে কুমিল্লা আদালতে তাকে জেল হাজতে পাঠানো হয়।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ