তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে দুইজন আহত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার টোলপ্লাজার এলাকায় শসা,আম ও পেয়ারা বিক্রি করাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ২জন আহত হয়েছেন, তাদের মধ্যে একজনকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(২৪ এপ্রিল) বুধবার সন্ধ্যা ছয়টা দিকে উপজেলার চরপাথরঘাটা ১নং ওয়ার্ড তালতল আই কে সি সড়ক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন,সাতকানিয়া উপজেলার পূর্ব মাহালিয়া গ্রামের মৃত ঝুনু মিয়ার ছেলে মোঃ ইসমাইল (৫৫) ও তার মেয়ে তুহিন আক্তার (২৪)।তারা দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ১ নং ওয়ার্ড সেলিমের ভাড়া বাসায় বসবাস করেন।
এতে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আহতের পরিবার।আহত তুহিন আক্তার জানান, আমার ছেলে দীর্ঘদিন ধরে টোলপ্লাজারে গাড়ির যাত্রীদের আম,শসা ও পেয়ারা বিক্রি করে, প্রতিদিনের মতো আজকেও আম দিচ্ছিল যাত্রীদের হঠাৎ মিনহাজ নামের ছেলে টা এসে বলতেছে পচা আম, পচা আম বিক্রি করতেছে ওই রকম বলে ওঠলে আমার ছেলে তার প্রতিবাদ করলে তাকে চর থাপ্পড় দেয়, পরে আমার আব্বু তাকে আটকাতে গেলে ওনার উপর চড়াও হয় হামলা কারীরা, পরে মিনহাজের পিতাসহ আট দশজন এসে উত্তেজিত অবস্থায় কথা কাটাকাটি হয়, একপর্যায়ে তারা আমাদের উপর হামলা করে এর পর মারামারি শুরু হয়।
এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো জহির হোসেন বলেন, মারামারি বিষয়ে আমি শুনেছি আহতরা হাসপাতালে চিকিৎসা শেষে থানায় আসে, থানা পুলিশ তাদের বক্তব্য শুনে প্রাথমিকভাবে একটি জিডি নেন,হামলা কারীদের বিরুদ্ধে জিডির তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত