ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৪-২০২৪ দুপুর ১১:১৩

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) শুরু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দেশের আট বিভাগীয় শহরে বিভিন্ন কেন্দ্রে এক যোগে এই পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে দুপুার ১২টা পর্যন্ত। 

বিসিএস পরীক্ষা কেন্দ্র সরকারি তিতুমীর কলেজে সকালে সরেজমিনে দেখা যায়, পরীক্ষার্থীরা পিএসসির নির্দেশনা অনুযায়ী সকাল সাড়ে ৯ টার মধ্যে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করেছেন। সকাল সাড়ে ৯ টার পর পরীক্ষা কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। তবে সাড়ে ৯টার পর বেশ কয়েকজন শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে আসতে দেখা যায়। তাদের বিশেষ বিবেচনায় শেষ পর্যন্ত পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়।

কেন্দ্রের ভেতরে এবং বাইরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা পরীক্ষার্থীদের তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন। এছাড়া কেন্দ্রের বাইরে প্রচুর সংখ্যক অভিভাবক ও পরীক্ষার্থীদের স্বজনরা ভিড় করে আছেন। সকাল থেকেই কেন্দ্রের সামনে তারা ভিড় জমিয়েছেন। 

এর আগে মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, পরীক্ষা মানে পরীক্ষা, কারও কাছে দেখে শুনে বা অন্য কোনো উপায়ে পরীক্ষা দেওয়া নয়। কেউ এর ব্যত্যয় ঘটালে তার পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু