ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

সখিপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ২৬-৪-২০২৪ দুপুর ১১:৪৮

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে সাপে কামড় দেয়। 

মারা যাওয়া যুবকের নাম ইমামুল বেপারী (৩২)। তিনি সখিপুর থানার সখিপুর ইউনিয়নের আনু সরকারের কান্দি গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে। চার ভাই তিন বোনের মধ্যে ইমামুল ছোট। তিনি একজন প্রবাসী ছিলেন। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইমামুল বেপারী গ্রামের এক পারিবারিক অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরেন। বাড়িতে তীব্র গরম থাকায়, রাত সাড়ে ১২ টার দিকে বাড়ির সামনের সড়কে বাতাসে গিয়ে বসেন তিনি। তখন তাকে বিষধর সাপে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ডান পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান। পরে পা রশি দিয়ে বাধ দিয়ে প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। সদর হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন না থাকায় ইমামুলকে বাসায় নিয়ে যায় স্বজনরা। পরে শুক্রবার সকালে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

আনু সরকারের কান্দি গ্রামের বাসিন্দা ও ইমামুলের বন্ধু খোকন মিয়া বলেন, ইমামুল রাতে বাড়ির সামনের সড়কে বসে ছিলো এসময় বিষধর সাপে কামড় দেয় তাকে। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে সাপের আতঙ্ক দেখা দিয়েছে।
 
সখিপুর ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে বলেন, প্রচণ্ড গরমে সাপ ও পোকামাকড়ের উৎপাতে এলাকাবাসী আতঙ্কে আছেন। ধারণা করা হচ্ছে, বিষধর সাপের কামড়ে ইমামুলের মৃত্যু হয়েছে।

শরীয়তপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, সম্ভবত অ্যান্টিভেনম ইনজেকশন শেষ হয়ে গেছে।  যিনি এর দায়িত্বে ছিলেন তাকে আমি উপজেলার হাসপাতাল থেকে অ্যান্টিভেনম আনতে বলেছিলাম। তবু্ও বিষয়টি আমি দেখছি।

এমএসএম / এমএসএম

এমপি আলমগীর ফরিদের প্রচেষ্টায় মহেশখালীর বৃহৎ ৫টি ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু

চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠানের জরিমানা

চৌগাছার সফল লিচু চাষি আশাদুল ৬বিঘা জমির ৭৫টি গাছ হতে এ বছর ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন