ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জ গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে গেছে পাঁচ ঘর


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৭-৪-২০২৪ দুপুর ১:২১
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামে পুড়ে গেছে দুই পরিবারের রান্নাঘরসহ পাঁচ বসতঘর। ছাই হয়ে গেছে ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর মসজিদ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে 
মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ভুক্তভোগী পরিবারের স্বজন মনির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার হাসনাবাদ ইউনিয়ন শ্রীপুর মসজিদ বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মিলন মিয়ার স্ত্রী ওই দিন দুপুরে দুধ ঘরম করতে তাদের রান্না ঘরে গ্যাসের চুলায় জ্বালিয়ে বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়েন ওই গৃহকর্মী। হঠাৎ ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই মিলন মিয়ার ভাই ফরিদ মিয়ার বসত ঘর এবং তাদের রান্না ঘরের আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তাদের তিনটি বসতঘর ও দুই রান্নাঘরের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ভটুন বড়ুয়া রাতে সাংবাদিকদের জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে দু'টি পরিবারের দুইটি রান্নাঘর ৩টি বসতঘর পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় (৮) লাখ টাকা হতে পারে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ