সন্তানকে ভর্তিযুদ্ধে পাঠিয়ে অপেক্ষায় প্রিয় স্বজনরা
গুচ্ছের অধীনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) কেন্দ্রে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২ টায় পরীক্ষা শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত চলে পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে পরীক্ষায় অংশ নিয়েছে নয় হাজার ১৯৭ জন।
সরেজমিন দেখা যায়, সন্তানদের পরীক্ষায় পাঠিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অপেক্ষা করছেন হাজারো স্বজন। প্রতিবারের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়ের প্রধান দুই ফটকের সামনে বিভিন্ন ছাত্র-সংগঠনের উদ্যোগে অভিভাবক কর্নার স্থাপন করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অভিভাবকদের বসার জায়গা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন বড় গাছের নিচে অপেক্ষায় রত দূর দূরান্ত থেকে আসা অভিভাবকেরা। এসব স্থান ঘুরে দেখা যায়, অভিভাবকদের চোখেমুখে চিন্তার ভাজ। কেউ একে অপরের সঙ্গে খোশ গল্প করছেন আবার কেউ পত্রিকা পড়ে বা প্রার্থনায় সময় কাটাচ্ছেন। তীব্র গরম আর ক্লান্তি ভুলে স্বপ্ন দেখছেন অভিভাবকরা, ছেলে-মেয়ে তার বড় হবে, মানুষের মতো মানুষ হবে।
অভিভাবক কর্নারের পাশে গাছে হেলান দিয়ে বসে আসেন ময়মনসিংহ সদর থেকে আসা এক পিতা। তিনি বলেন, আমার মেয়ের পরীক্ষার জন্য এসেছি। মেয়ে পরীক্ষার হলে চলে গেছে ৪০ মিনিট আগে। দোয়া করছি, আল্লাহ ভালো কোন খবর দিক।
কথা হয় আরেক অভিভাবকের সঙ্গে। তিনি এসেছেন জামালপুর থেকে। এই মা জানান, আমার মেয়ে মেডিকেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে, কিন্তু কোন জায়গায় চান্স হয়নি। এখন আল্লাহর কাছে শুধু দোয়া করছি এবার যেন পরীক্ষাটা ভালো হয়, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পায়। তার পাশেই বসে খোশ গল্প করছেন কয়েকজন নারী। তারাও এসেছেন জামালপুর থেকে। কারো মেয়ে, কারো বা ছেলে এসেছেন পরীক্ষা দিতে। তীব্র গরমের ক্লান্তি ভুলে থাকতে যেন খোশ গল্পে মেতেছেন তারা।
এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাস নিরাপত্তায় নিয়োজিত আছেন আনসার, পুলিশসহ প্রশাসন দায়িত্বপ্রাপ্তরা। ভর্তিচ্ছুদের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, বিভিন্ন বিভাগের হেল্প ডেস্ক, রোভার স্কাউট, বিভিন্ন জেলা ছাত্র সমিতির বুথ ।
গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পর্কে জানতে চাওয়া হলে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, "আমাদের কোনো উপকেন্দ্র নাই। আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই সবার পরীক্ষা নিতে পারছি। এটি একটি জাতীয় পরীক্ষা। আমরা এই বিশ্ববিদ্যালয়কে আস্থার কেন্দ্রে নিয়ে যেতে চাই। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক থেকে সকলের সহযোগিতা পাচ্ছি।"
প্রসঙ্গত, এবছর গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২২টি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এতে বিজ্ঞান শাখাভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া মানবিক শাখাভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ৩ মে এবং ব্যবসায় শিক্ষা শাখাভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা ১০ মে অনুষ্ঠিত হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের স্বতন্ত্র পরীক্ষা ১১ মে অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা