শাহজাদপুরে সাপ্তাহিক উত্তর দিগন্ত’র এক যুগ পূর্তী অনুষ্ঠান
সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক উত্তর দিগন্ত পত্রিকার এক যুগপূর্তী উপলক্ষে কেককাটা ও বিশিষ্ট ব্যক্তিদের সন্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় শাহজাদপুর প্রেসক্লাবে সাংবাদিক আল আমিন হোসেনের সঞ্চালনায় শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সাপ্তাহিক উত্তর দিগন্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম এ জাফর লিটন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ রাব্বি। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, হাজী মুছা ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, জামিরতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হায়দার আলী। বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ, সহ-সভাপতি ওয়ারেছ আলী, একেএম শামীম, সাংগঠনিক সম্পাদক পারভেজ আক্তার, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, লাইফ হাসান চৌধুরী, ওমর ফারুক, কোরবান আলী লাভলু, আব্দুল কুদ্দুছ, মামুন বিশ্বাস, জাকারিয়া মাহমুদ ও রাসেল সরকার প্রমূখ। এসময় বক্তাগণ বলেন- মফস্বল শহর থেকে পত্রিকা প্রকাশনা কঠিন কাজ। তবুও নানা প্রতিকূলতার মাঝে উত্তর দিগন্ত ১২ বছর তার প্রকাশ অব্যাহত রেখেছে। এজন্য এর সংশ্লিষ্টরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। গণ মানুষের আশা আকাঙ্খা বাস্তবায়নে উত্তর দিগন্ত আগামীতেও তার পথচলা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই
উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা
বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও
তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,