ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাউবিতে শিক্ষাক্রমের কর্মশালা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৭-৪-২০২৪ বিকাল ৫:৫১
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের উদ্যোগে "জাতীয় শিক্ষাক্রমের সঙ্গে উন্মুক্ত ও দূরশিক্ষন পদ্ধতির সামঞ্জস্য বিধান" শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুরের প্রধান ক্যাম্পাসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। এসময় তিনি বলেন, আমাদের দেশে চাকুরি ও পড়াশোনার ধরনের মধ্যে বিস্তর ফারাক লক্ষনীয়। আমাদের পরীক্ষা পদ্ধতি, প্রশ্নপত্র, জ্ঞানার্জন ও মূল্যায়ন নিয়ে নতুন করে ভাবতে হবে। উত্তর চাওয়া নয়, প্রশ্নবান হিসেবে গড়তে হবে শিক্ষার্থীদের। মূলত, জ্ঞানভিত্তিক শিক্ষাক্রমের বিকল্প নেই। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণায় জোর দিতে হবে। 
 
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মো. মশিউজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. এম তারিক আহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওপেন স্কুলের শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন মানবিক বিষয়ক কারিকুলাম কমিটি ও সমন্বয়কারী (এসএসসি প্রোগ্রাম) এমএস মেহেরীন মুনজারীন রত্না। কর্মশালায় ছয়টি স্কুলের মোট ৩৯জন শিক্ষক অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত