ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যমুনায় পানি বৃদ্ধি, ভাঙন শুরু


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ৪:৪৫
উজান থেকে পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টিপাতে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীসহ জেলার ধলেশ্বরী ও ঝিনাই নদীতে ফের পানি বাড়ছে। ফলে নদীতীরবর্তী এলাকায় পানি বাড়ার কারণে টাঙ্গাইল সদর, কালিহাতী, নাগরপুর ও বাসাইল উপজেলার নদীবেষ্টিত বেশ কয়েকটি গ্রামে আবারো ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকায় নতুন করে ভাঙনে বেশ কয়েকটি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া ফসলি জমি তলিয়ে আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কায় রয়েছে। বুধবার (১৮ আগস্ট) জেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা (এসও) রেজাউল করিম গণমাধ্যমকে এসব তথ্য জানান।
 
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ২৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১০৬ সেন্টিমিটার, ধলেশ্বরীর নদীর পানি ২৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৭৪ সেন্টিমিটার এবং ঝিনাই নদীর পানি ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
 
এদিকে, ইতোমধ্যে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া, কষ্টাপাড়া, খানুরবাড়ি, চিতুলিয়া পাড়া অংশে বসতবাড়ি ভেঙে গৃহহীন হচ্ছে অনেক পরিবার। আতঙ্কে দিন কাটছে অনেকের। কিছু কিছু জায়গায় জিওব্যাগ ফেললেও আবার অন্য জায়গায় দেখা দিচ্ছে ভাঙন। জুলাই মাসে ব্যক্তি উদ্যোগে ভালকুটিয়া গ্রামের ননী গোপাল শীলের পৈত্রিক বসতভিটার ৭০ শতাংশ নদীগর্ভে চলে গেছে। বাকিটুকু রক্ষায় গত মাসে ৬০০ বস্তা জিওব্যাগ ফেলেছেন। ২০২০ সালেও  তার বাড়ির ৭০ শতাংশ আগ্রাসী যমুনার পেটে চলে যায়। 
 
এ বিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, উজানের ঢলে জেলার সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। নদীতীরবর্তী যেসব এলাকায় ভাঙন দেখা দিয়েছে, সেসব এলাকায় ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলা হচ্ছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার