ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বশেমুরকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৮-৪-২০২৪ বিকাল ৫:১৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। প্রাণীদের প্রতি সেবা ও ভালোবাসার নিদর্শনস্বরূপ প্রতি বছরের ন্যায় এবারও এ দিবস পালন করা হল। রবিবার এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র‌্যালি করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ভেটেরিনারি দিবসের গুরুত্ব তুলে ধরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উদ্বোধক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ মহাত্মা গান্ধীর প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেছেন, "একটি জাতির সভ্যতা ও উন্নতি বিবেচিত হয় সেই জাতি প্রাণীক‚লের প্রতি কতটা সহানুভূতিশীল।"
 
অনুষ্ঠানের কী-নোট স্পিকার হিসেবে গাইনিকোলজি, অবস. অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ্ বিভাগের প্রফেসর ড. আ.ন.ম. আমিনুর রহমান এ দিবসের উৎপত্তি, ইতিহাস নিয়ে আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের সাবেক ডিন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোর্শেদুর রহমান। ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে প্রাণীসম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে আগামীর সুন্দর স্বাস্থ্য মানবিক পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান। 
 
উল্লেখ্য, অনুষ্ঠানে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের শিক্ষকসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা, ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত