পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা শাকুরের মৃত্যু
পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে বিশিষ্ট আলেম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা শাকুর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন েেশাকবার্তা দিয়েছে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে মাদ্রাসা থেকে ফিরে নিজ পুকুরের নামলে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন।
মাওলানা আব্দুস শাকুর ওলামা মাশায়েখ বিভাগের জেলা দায়িত্বশীল ছিলেন। কর্মজীবনে তিনি দারুল আমান ট্রাস্ট পরিচালিত পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
অত্যন্ত ভদ্র, অমায়িক, স্বল্প ও মিষ্ট ভাষী, নরম স্বভাবের অধিকারী মাওলানা আব্দুস শাকুরের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাকে শেষবারের মত এক নজর দেখতে পাবনার বাইরের কুষ্টিয়া, সিরাজগঞ্জসহ এলাকার হাজার হাজার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী তার নিজ বাড়ি মহেন্দ্রপুরে ছুঁটে আসেন।
তিনি সব সময় মানুষের সঙ্গে হেসে কথা বলতেন। অতুলনীয় ভালো বক্তা হিসেবে তার সুনাম ছিল। আদর্শ ও দক্ষ শিক্ষকের মৃত্যুতে তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। আজীবন নিজেকে ইসলামের খেদমতে বিলিয়ে দিয়েছেন।
এরহুম আব্দুস শাকুর পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের ইসলাম পাটোয়ারীর ছোট ছেলে।
মাওলানা শাকুর যে প্রতিষ্ঠানে চাকরি করতেন সেই পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা প্রিন্সিপাল ইকবাল হোসাইন জানাযা মাঠে মরহুম সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
সন্ধ্যা ৭টায় দারুল আমান ট্রাস্ট’র বিশাল ময়দানে তার নামাজে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন স্তরের লক্ষাধিক মানুষ অংশ গ্রহণ করেন। জানাযায় অধিকাংশ মানুষের চোখ পানি গড়াতে দেখা যায়। অনেকে ডুকরে ডুকরে কাঁদতে থাকেন।
জানাযা পূর্ব সমাবেশ বক্তব্য রাখেন অধ্যাপক আবু তালেব মন্ডল, প্রিন্সিপাল ইকবাল হুসাইন, মাওলানা আব্দুর রহীম, মাওলানা শাহীন আলম,পাবনা পৌর মেয়র মোঃ শরীফ উদ্দিন প্রধান, মাওলানা জহুরুল ইসলাম খান,আশরাফুল আলম হেলাল,আব্দুস সাত্তার বসু প্রমুখ। পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে মাহবুবুর রহমান বক্তব্য রাখেন। পরে মরহুমের বড় ছেলে মাহবুবুর রহমানের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত