ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৪-২০২৪ দুপুর ৩:৩৭

সারাদেশে চলমান তীব্র তাপদাহের মধ্যে এরফান গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে শ্রমজীবীদের মাঝে ৫শ লিটার বিশুদ্ধ পানি ও ১ হাজার প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় চাল প্রক্রিয়াজাত, খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এরফান গ্রুপ।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড় শাহনেয়ামতুল্লাহ কলেজের সামনে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। তার আগে পৌরসভার নয়াগোলা হাট বাজার এলাকায় বিতরণ করা হয়।

এ বিষয়ে এরফান গ্রুপের পক্ষ থেকে আসা নাসিরুল ও সনি জানান, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলী সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে শ্রমজীবী মানুষের মাঝে প্রত্যেককে ১ লিটারের একটি পানির বোতল এবং ২ প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। আর-ও জানিয়েছেন চলমান তীব্র তাপদাহ যতদিন থাকবে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। 

অটো-চালক আব্দুল মতিন বলেন, এই তীব্র গরমে শ্রমজীবীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে এটি ভালো কাজ। পানি ও খাবার স্যালাইন দেওয়ার জন্য উপকার হচ্ছে। এরফান আলী'র মতো সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা গরীবের পাশে দাড়ালে ভালো হতো বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক