ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে কালুরঘাট ফেরী পার হতে গিয়ে টেম্পুর ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রীর


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৯-৪-২০২৪ বিকাল ৫:৪

চট্টগ্রামে কর্ণফূলী নদী পারাপারের জন্য  ফেরীতে উঠতে গিয়ে টেম্পুর ধাক্কায় প্রাণ হারায়  এক কলেজ ছাত্রী ।  

জানা যায় সোমবার (২৯ এপ্রিল)  সকাল  ১০টার দিকে কলেজ ছাত্রী ফাতেমা-তুর জোহরা   কালুরঘাটের কর্নফূলী নদীর  পূর্ব পাড়ে ফেরীর বেইলি ব্রিজে ওঠার সময় অটোটেম্পুর ধাক্কায় ছিটকে পরে মাথা থেকে রক্তক্ষরণ হতে থাকে,  স্হানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে  দায়িত্বরত চিকিৎসক সঞ্জয় সেন তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত কলেজ ছাত্রী বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল ১ নম্বর ওয়ার্ড হানিফার বাড়ির ডাক্তার হাসানের মেয়ে ফাতেমা তুর জোহরা ( নূপুর) নগরীর বাকলিয়া এলাকার একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

প্রত্যেক্ষদর্শী শাহ আলম বলেন  একটি সিএনজি চালিত  অটোটেম্পু ফেরী হতে উপরে উঠার সময়  হঠাৎ  নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে নামতে শুরু করে  এ সময় পিছনে থাকা ওই  কলেজ ছাত্রী  টেম্পুর ধাক্কায় বেইলি  ব্রিজের সাথে লেগে যায়  এবং মাথায় আঘাত লেগে  গুরুতর আহত হয়ে রক্তক্ষরণ হতে থাকে। 

এই অবস্হায় তাঁকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। 
বোয়ালখালী থানারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসহাব উদ্দিন বলেন,  ঘাতক টেম্পোটি আটক করা হয়েছে, আইনগত পক্রিয়া চলমান।

এ যেন মরন ফাঁদে পরিনত হয়েছে চট্টগ্রাম কালুরঘাটের ফেরিঘাট। 

চট্টগ্রাম কালুরঘাটে নতুন একটি সেতু দীর্ঘ দিনের দাবি হলেও বর্তমানে সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকায় ফেরি দিয়ে পারাপার হচ্ছে হাজারো যানবাহন ও সাধারন মানুষ। ফলে প্রতিদিন ফেরিপারাপারে ঘটছে কোন না কোন কোন দূর্ঘটনা। এক দিকে ফেরির স্বল্পতা অন্যদিকে নিয়ম নীতি তোয়াক্কা না করে চলছে ফেরি। দুটো ফেরি থাকলেও যানবাহন স্বল্পতার দোহাই দিয়ে একটি ফেরি বন্ধ থাকে। দুপাড়ের রাস্তাটা সংস্কার না থাকায় ঝুকি নিয়ে যান চলাচল করছে। ফেরি ইজারাদাররা যেন দেখেও দেখেনা। নিয়মনীতি তোয়াক্কা না করে ইজারাদারদের ইচ্ছামত চলছে ফেরিঘাট। ফলে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাচ্ছে বোয়ালখালীসহ দক্ষিণাঞ্চলের একাংশের মানুষ।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান