ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

যৌন প্রজণন, মাতৃত্ব, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যর উন্নতিকরণ শীর্ষক কর্মশালা


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৯-৪-২০২৪ বিকাল ৫:৫৬

‘যৌন প্রজনণ, মাতৃত্ব, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যও উন্নতি করণ’ প্রকল্প শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর আয়োজেন কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবির। সৎসঙ্গ পল্লী কল্যাণ সমিতি (এসপিএস) এর নির্বাহী পরিচালক ড. নরেশ মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আক্তার, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক গোলাম মোস্তফা, সদও উপজেলা আইসিটি কর্মকর্তা ইউনুস আলী, শ্রমজীবী দুস্থ ব্যবস্থাপনার নির্বাহী পরিচালক নাসির উদ্দিন মঈনুল।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রেড এর প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুল ইসলাম।কর্মশালায় জানানো হয়, প্রকল্পটি গর্ভবতী মহিলা এবং অল্পবয়সী যুবতী মেয়েদের জ্ঞান, আচরণ, অনুশীলন এবং সরকারের স্বাস্থ্য পরিসেবা বিধানের উপর প্রভাব ফেলবে। সামগ্রিকভাবে, প্রকল্পটি বাল্যবিবাহের প্রবণতা, যৌতুক প্রথা, নিরাপদ মাতৃত্বের পাশাপাশি শিশুমৃত্যু এবং অসুস্থতা হ্রাসে সহায়তা করবে।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ