ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নেত্রকোনায় গাঁজাসহ চেয়ারম্যানের ভাতিজা মাদকব্যবসায়ী আটক


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ৩০-৪-২০২৪ দুপুর ১২:৩৯

গাঁজাসহ চেয়ারম্যানের ভাতিজা মাদক ব্যবসায়ী মো. শাহিন খানকে (৪৬) আটক করেছে নেত্রকোনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার নিজবাড়ি এলাকায় চৌচালা টিটশেড মনোহারি দোকান থেকে ২১০ গ্রাম গাঁজা, সাদা কাগজে মোঁড়ানো পাঁচ পুড়িয়া গাঁজা, গাঁজা মাপার একটি ডিডিটাল স্কেল, একটি মোবাইল ও মাদক বিক্রির নগদ পাঁচ হাজার টাকা জব্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মো. শাহীন খান নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাতী ইউনিয়নের ছেওপুর গ্রামের মৃত নবী নেওয়াজ খানের ছেলে এবং একই ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খানের আপন ভাতিজা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল আমিন। এরআগে গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপপরিদর্শক আজগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মো. শাহীন খানকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়।

পরিদর্শক আল আমিন জানান, আটক মাদক ব্যবসায়ী শাহীনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের ও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ধৃত আসামিকে আজ (মঙ্গলবার) আদালতে প্রেরণ করা হবে।

ইতোপূর্বে মো. শাহীন মাদক মামলায় দন্ড ভোগ করে জেল থেকে বের হন। চাচা চেয়ারম্যান হওয়ার সুবাধে নির্ভয়ে ছেওপুর গ্রামে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে মাদক গাঁজা কেনা-বেচার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার ভাই ভুট্টো এ পেশার সাথে জড়িত এবং মাদক দ্রব্যের অভিযানের সময় তিনি কৌশলে পলায়ন এই সকল তথ্য এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন