দীর্ঘ চিকিৎসা শেষে খুলনায় ফিরেছেন কেসিসি মেয়র খালেক
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক দীর্ঘ চিকিৎসা শেষে খুলনায় ফিরেছেন। বুধবার (১৮ আগস্ট) সকালে তিনি খুলনা এসেছেন। তিনি প্রোস্টেট গ্ল্যান্ড সমস্যাজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে দীর্ঘদিন অসুস্থ থাকার সময়ে দলের নেতাকর্মী, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী সর্বোপরি খুলনা নগরবাসি সিটি মেয়রের জন্য দোয়া করায় তিনি দ্রুত আরোগ্য লাভ করেছেন। সেজন্য সিটি মেয়র এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দলের নেতাকর্মী, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ীসহ নগরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যেহেতু সিটি মেয়র তালুকদার আব্দুল খালেককে চিকিৎসক আগামী তিন মাস সম্পূর্ণ বেড রেস্টে থাকার জন্য পরামর্শ দিয়েছেন, সে কারণে তার বাড়িতে গিয়ে এই মুহূর্তে কেউ সাক্ষাৎ না করলে সিটি মেয়রের চিকিৎসার জন্য ভালো হয়। একান্ত যদি কারো জরুরি গুরুত্বপূর্ণ কাজ থাকে সেক্ষেত্রে মোবাইলে কথা বলে সমাধান করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া যদি মোবাইলে সম্ভব না হয় সেক্ষেত্রে সিটি কর্পোরেশনে তিনি যখন স্বল্প সময়ের জন্য বসবেন তখন সেখানে গিয়ে কাজ সমাধানের জন্য অনুরোধ করা হয়েছে।
বিবৃতিদাতারা হলেন- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারী, সদর থানা আওয়ামী লীগে সভাপতি অ্যাড. মো. সাইফুল ইসলাম, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।
এমএসএম / জামান
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড