ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তীব্র গরমে কর্ণফুলীর সড়কে শরবত হাতে ছুটছে একদল যুবক


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৩০-৪-২০২৪ দুপুর ৪:১৩

তীব্র তাপপ্রবাহে পুড়ছে চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশ ।অসহনীয় গরমে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আর সেই মুহূর্তে সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করছে চট্টগ্রামের কিছু যুবক। সড়কের এপাশ থেকে ওপাশে লেবুর  শরবত হাতে নিয়ে ছুটে বেড়াচ্ছে সাধারণ মানুষের কাছে। সকাল থেকে এমন দৃশ্যই দেখা মিলছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায়।

(৩০এপ্রিল) মঙ্গলবার সকালে উপজেলার আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বরে কর্ণফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  ডা: ফারহানা মমতাজের উদ্যোগে শরবত বিতরণ করা হয়। 

অন্য দিকে একই স্থানে দুপুরে এডভোকেট আনোয়ার হোসেনের পক্ষ থেকে শরবতের গাড়ি নিয়ে হাজির হয় স্থানীয় একদল যুবক।সাধারণ মানুষ বলছে,তীব্র গরমে যখন মানুষ সড়কে চিনচিন খাচ্ছে,ঠিক সেই মুহূর্তে ত্বরণ যুবকদের এমন উদ্যোগ সাধারণ মানুষকে অনেকটা স্বস্তি দিচ্ছে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সমাজিক সকল সংগঠন ও বৃত্তবানরা যদি এভাবে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায় তাহলে অন্তত কেটে খাওয়া মানুষদের দুর্দশা অনেকটাই লাগব হবে।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডা: ফারহানা মমতাজ বলেন, অসহ্য এই গরমে মানুষকে স্বস্তি দিতে আমাদের এই উদ্যোগ। অনেকেই আছে যারা চাইলেও এই গরমে বিশুদ্ধ পানি বা শরবত কিনে খেতে পারেন না,আমরা মূলত সেই সকল মানুষদেরকে বিনামূল্যে পানি বা শরবত দিয়ে তাদেরকে একটু হলেও খুশি করার চেষ্টা করছি।
 এ ছাড়া শ্রমজীবী মানুষ গরমে অস্বস্তিতে রয়েছে। গতকাল থেকে আমরা এ কার্যক্রম শুরু করেছি আজ দ্বিতীয় দিনের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যতোদিন গরমের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে থাকবে, ততোদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শরবত বিতরণ কালে মোহাম্মদ দিদার হোসেন ও মো: সোহেল বলেন,অসহ্য গরমে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঠান্ডা পানি আর শরবত বিতরণ করে মানুষকে একটু স্বস্তি দেওয়া চেষ্টা করছি।আমরা অ্যাডভোকেট আনোয়ার হোসেনের পক্ষ থেকে  আজ প্রথমবারের মতো আখতারুজ্জামান চৌধুরী বাবুর চত্বর এলাকায় সড়কের পথচারী শিশু কিশোর,বৃদ্ধ, রিকশাচালক, ভ্যানচালক, সিএনজি চালক সহ নানা বয়সের নারী-পুরুষের মাঝে শরবত বিতরণ কার্যক্রম শুরু করেছি।পথচারীরা শরবত খেয়ে স্বস্তি পেলে এতেই আমাদের খুশি। অসণীয় গরমে সামান্য পানি দিয়ে হলেও শ্রমজীবী মানুষের থাকার চেষ্টা করছি।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান