মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন মাও: রফিক উল্লাহ আফসারী
রাজধানী ঢাকার অদূরে মুন্সিগঞ্জ অংশে মেঘনা ব্রীজ সংলগ্ন নদীতে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন দেশের আলোচিত ইসলামী বক্তা মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী। তিনি ৩০ এপ্রিল মঙ্গলবার বিকেলে এসব মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থি ছিলেন, দীপ্ত টিভির কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী কুমিল্লার ছন্দু হোটেলের স্বত্বাধিকারী মোঃ হাজী ইকবাল আহমেদ, সোহাইল আহমেদ হেলালী সহ অনেকে।
রফিক উল্লাহ আফসারী জানান, দেশের খালবিলে এখন আর আগের মতো দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায়না। ডিমওয়ালা মাছ শিকার, পোনা মাছ ধরে ধরে নিধন ও কৃষি জমিতে বিষ প্রয়োগের ফলে দেশীয় মাছ উৎপাদন কমে গেছে। তিনি বলেন, নদীতেও আগের মতো মাছ নেই। তবে সবাই যদি
কম/বেশি নদী, পুকুর, ডোবা, খাল ও বিলে পোনা মাছ অবমুক্ত করেন তাহলে আবার ফিরে আসবে সেই মাছে ভাতে বাঙ্গালি। তিনি দেশের বিত্তবানদের একাজে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরো বলেন, আমি বাংলাদেশের সকল শহীদ ও মৃত নেককার নেতৃবৃন্দের মাগফেরাত কামনায় ও জীবিত সকল নেককার নেতৃবৃন্দের নেক হায়াত কামনায় মৎস্য পোনা অবমুক্ত করছি।
আফসারী জানান, গত ৫ ধরে ৪০ টি স্পটে প্রায় সময় মাছের পোনা অবমুক্ত করে আসছেন। তিনি নিজের ব্যক্তিগত ফান্ড ও স্বেচ্ছায় এগিয়ে আসা ব্যক্তিদের সহযোগিতায় এসব মাছের পোনা অবমুক্ত করেন বলে তিনি জানান।
বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব সাংবাদিক নেতা মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী বলেন, ভালো কাজ করলেই মানুষ ভালো বলবে তা নয়। এক শ্রেণীর মানুষ তিরস্কার ও অপপ্রচার করবেই। তাই বলে ভালো কাজ করতে গিয়ে থেমে গেলে চলবে না। এগিয়ে নিতে হবে এসব ভালো
এমএসএম / এমএসএম
ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই
উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা
বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও
তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত