বশেমুরকৃবিতে জমকালো আয়োজনে গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে ৪টি অনুষদের ৩১৩ জন গ্র্যাজুয়েট নিয়ে গ্র্যাজুয়েশন ডে ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গ্র্যাজুয়েশন ডে’র শুরুতে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। অনুষ্ঠানে উপাচার্য শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার উপযুক্ত পরিবেশ, উন্নত কারিকুলাম, অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষার্থীদের বন্ধুত্বপূর্ণ মনোভাবের জন্যই এ বিশ্ববিদ্যালয় দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিগণিত হয়েছে। তিনি গ্র্যাজুয়েটদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে জাতির আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেত গ্র্যাজুয়েটদের বিশ্ববিদ্যালয় এবং পরিবারের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে তাঁদের সোনালী ভবিষ্যৎকামনা করে বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী তামিম রহমান, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান এবং কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল বাছেত মিয়া। অনুষ্ঠানে ৩১৩ জন গ্র্যাজুয়েটদের মধ্যে কৃষি অনুষদে ১০৭ জন, ফিশারিজ অনুষদে ৫৭ জন, ডিভিএম এ ৬০ জন ও কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদে ৮৯ জন এ ডিগ্রি অর্জন করেন।
শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষকদের সহযোগিতামূলক মনোভাবের প্রতি সম্মান জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদারের পাশাপাশি সকল শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ