ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছরে পদার্পন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২-৫-২০২৪ দুপুর ১২:৩০

পাবনা জেলার ঐতিহ্যবাহী সংগঠন পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পদার্পন উপলক্ষে প্রেসক্লাব সদস্যসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখের আয়োজন করা হয়। 
বুধবার(০১ মে) ক্লাবের ভিআইপি হলরুমে সংক্ষিপ্ত আলোচনা পর্ব শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতীন খান, সাবেক সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জা, একুশে টিভির সাংবাদিক রাজিউর রহমান রুমি, পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, দি ডেইলি মর্নিং টাচ’র স্বত্ত্বাধিকারী এমজি বিপ্লব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য  দেন পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার।
এছাড়াও সাংবাদিক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, মুস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান শিপন, রিজভী জয়, ইমরোজ খন্দকার, পার্থ হাসান, মিজান তানজিল, এস এম আলম প্রমুখ শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠানে কেক কাটাসহ সকলকে মিষ্টি মুখ করানো হয়।
উল্লেখ্য, দেশের অন্যতম পাবনা জেলার সাংবাদিকদের প্রাণের সংগঠন পাবনা প্রেসক্লাবের ৬৪ বছরে পদার্পন  উপলক্ষ্যে আগামী ২৫ মে দৃষ্টি নন্দন উৎসবমুখর আমেজে উদযাপন করা হবে।  

এমএসএম / এমএসএম

খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা

নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার

‎ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত-১ :আহত পাঁচ

শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক

শিক্ষার মান ও উপস্থিতি বাড়াতে ভূঞাপুরে অভিভাবক সমাবেশ

হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)-এর সাথে সুন্নি সাইবার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকারঃ আইনমন্ত্রী

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়

বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু

গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ