ফেনীতে এসএসসি ৯৯ ব্যাচের উদ্যোগে শরবত বিতরন
সারাদেশে তীব্র গরমে অতিষ্ঠ মানুষের জনজীবন। তবুও কোথাও থেমে নেই শ্রমজীবীদের অক্লান্ত পরিশ্রম। হিট অ্যালাটের মধ্যেও জীবিকার টানে সেই সকাল থেকেই রাস্তাঘাটে বের হয়ে পড়েছে সেসব শ্রমিকরা। ফেনী শহরের চিত্রও তার বাইরে নয়। সকাল থেকেই গরমকে উপেক্ষা করে শ্রমিকরা ছুটে চলেছেন নানান জায়গায়। সেসব শ্রমিকদের সামান্য তৃষ্ণা মেটানোর জন্য গত বেশ কয়েকদিন ধরে ফেনী পৌর শহরজুড়ে বিভিন্ন সংগঠনের ব্যানারে কতিপয় ব্যক্তি বিশুদ্ধ ঠান্ডা খাবার পানি, খাবার স্যালাইন ও শরবত বিনামূল্যে বিতরণ করতে দেখা যায়।
তবে এবার ফেনী জেলা এস এস সি ৯৯ বন্ধুরা শ্রমজীবী ও পথচারী সাধারণ মানুষের মাঝে বিতরণ করে প্রশংসিত এই সংগঠনটি। আজ সকাল সাড়ে ৯টা থেকেই ফেনী পৌরসভার মড়েল থানার বিপরীতে তাদের অফিসের সামনে ৯৯ চত্তরে এর বিশেষ পয়েন্টে বিশুদ্ধ খাবার পানি দ্বারা তৈরী লেবু টেঙ্ক, তোকমা, ইসবগুল, চিনি,বরফ দ্বারা তৈরী শরবত বিতরণ করছেন। শ্রমিকদের সাময়িক তৃষ্ণা মেটানোর কথা বিবেচনা করেই তারা এমন উদ্যোগ গ্রহণ করেন বলে জানান- শিপন হাজারী,রায়হান,এডভোকেট তুহিন,মাষ্টার মামুন,শাহ আলম,আবরার, সাংবাদিক সমীর,সাংবাদিক ফারুকসহ বন্ধুরা, তাহারা আরও বলেন, গরমে মানুষ কষ্টে জীবনযাপন করছেন। তাদের মধ্যে শ্রমজীবীরা আরও বেশি কষ্টে দিন অতিবাহিত করছেন। কেউ কেউ আছেন পরিবারের কথা চিন্তা করে নিজে একটা বোতল ঠান্ডা পানি বা একগ্লাস শরবত কিনে খায় না। তাদের কথা বিবেচনা করে আমরা বন্ধুরা সমষ্টিগত ভাবে ইচ্ছা পোষণ করি তাদের সাময়িক তৃষ্ণা মেটানোর। হয়তো এতে খুব বেশি উপকৃত হবেন না। তবে কিছুক্ষণের জন্য হলেও শীতল অনুভব করতে পারবেন। এমন উদ্যোগে অনেক বন্ধু তাকে আর্থিক সহযোগিতা করেছেন বলে তাদের ধন্যবাদ জানান তারা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied