যেই হোক না কেন নির্বাচনী আইন না মানলে ছাড় দেয়া হবে না ঃ রাশেদা সুলতানা
এমপি মন্ত্রী যেই হোক না কেন নির্বাচনী আইন না মানলে কাওকে ছাড় দেয়া হবে না। সকলকে নির্বাচনী আইন মেনে চলতে হবে। নির্বাচন কমিশন এতো দুর্বল নয়।
বৃহস্পতিবার (০২ মে) দুপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন নিয়ে পাবনা জেলার সব উপজেলার প্রার্থীদের সাথে জেলা শিল্পকলা একাডেমীতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে সাধারন মানুষের কাছে হেনস্থা করবে, নির্বাচনকে কলুষিত করবে, দেশের ভাবমুর্তি যে নষ্ট করবে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিকদের কোনো কাজে বাধা দিলে তাকে আইনের আওতায় আনা হবে।
রাশেদা সুলতানা বলেন,‘দেশের নিদারুণ বাস্তবতা হলো ভোটারদের সাথে প্রার্থীদের সম্পর্ক ভাল নেই। তাই ভোটার ছাড়া ভোট হয়ে যাবে ওইদিন চলে গেছে। তাই পার্থী যারা আছেন তারা ভোটারদের কাছে যান, তাদের সাথে সম্পর্ক ভাল করেন। তাদের কাছে টেনে নেন। তাদেও ভোটেরই আপনাকে নির্বাচিত হতে হবে। নির্বাচনী আইন মেনে প্রচারণা করেন। নির্বাচন কমিশন যেকোনো মূল্যে ভাল ভোট করবে।'
রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ বিজিবির সিইও গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান ও পুলিশ সুপার আকবর আলী মুনসী।
পাবনা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবনিমিয় সভায় পাবনা জেলার নয়টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত-১ :আহত পাঁচ
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক
শিক্ষার মান ও উপস্থিতি বাড়াতে ভূঞাপুরে অভিভাবক সমাবেশ
হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)-এর সাথে সুন্নি সাইবার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকারঃ আইনমন্ত্রী
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়
বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু
গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ