কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে খেলাঘরের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
লাল সবুজের বাংলাদেশে শিশুর জীবন উঠুক হেসে, মানুষ মানুষের জন্য এই শ্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে খেলাঘরের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সকালে কেশবপুর খেলাঘর আসরের আয়োজনে কেশবপুর শহরের বাঘের মোড়স্ত ওয়ার্ড কার্যালয়ে ওই অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী'র সভাপতিত্বে ও সদস্য ছোট্ট বন্ধু রিমি মন্ডলের সঞ্চালনায় প্রথমে সকল বীর শহীদের ও খেলাঘর এর প্রয়াত বন্ধুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। জাতীয় সংগীত ও খেলাঘর সংগীত এবং উদ্বোধনী সংগীত পরিবেশনে মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
বক্তৃতা করেন করেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ বড় ভাই, উপজেলা খেলাঘর আসরের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনোজ হালদার, সহসাধারণ সম্পাদক রবিউল আলম, দপ্তর সম্পাদক সোহেল পারভেজ,উদীচী কেশবপুর সভাপতি অনুপম মোদক ও মধু খেলাঘর আসরের সম্পাদক সংগীত শিল্পী রীন বিশ্বাস।
কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সহ-সাধারণ সম্পাদক রবিউল আলম বক্তৃতা কালে বলেন, ১৯৫২ সালে জন্ম শিশু-কিশোরদের সংগঠন খেলাঘর আসর। এই সংগঠন দেশের সকল স্থানে বিস্তৃতি ঘটেছে। খেলাঘর আসরের সদস্যরা মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিল। জাতির জনকের নেতৃত্বে এই খেলাঘর সংগঠন। এখন সারা দেশজুড়ে শিশু-কিশোরদের প্রতিষ্ঠিত করতে কাজ করে চলেছে। যারা খেলাঘর সংগঠনের সাথে সম্পৃক্ত তারা অবশ্যই প্রতিভাবান হয়ে গড়ে উঠবে। শিশু-কিশোরদের মধ্যে বৈষম্য থাকবে না।
উদীচী কেশবপুর সভাপতি অনুপম মোদক বলেন, আজ কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে। যারা দ্রুত প্রতিষ্ঠিত হতে চান তাদের মাধ্যমেই কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে। গ্যাং সৃষ্টি করে তারা কিশোরদের অপরাধমূলক কাজে জড়িত করছেন। তারা রাতারাতি দাপটশীল হতে কিশোরগ্যাংকে ব্যবহার করছেন। আমি খেলাঘরের উত্তর উঠে কামনা করি।
উপস্থিত ছিলেন, উপজেলা খেলাঘর আসরের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল জলিল, কোষাধ্যক্ষ শংকর পাল, সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দন, খেলাঘর আসরের বন্ধু নাঈম হাসান ও সাহাদ প্রমুখ। খেলাঘরের শিশু-কিশোর বন্ধুরা কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে মিলে মিষ্টিমুখ করে।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied