নাটোরের বড়াইগ্রামে ভুট্টা কাটা নিয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৮ জন
নাটোরের বড়াইগ্রামের চান্দাই পূর্বপাড়া এলাকায় বিরোধপূর্ণ জমির ভুট্টা কাটা নিয়ে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার চান্দাই সাতইল মৌজার বিবাদপূর্ণ ফসলী জমি গ্রাম্য সালিসে ৩ বিঘা পাওয়ার পর সেখানে ভুট্টা বপন করে কলিমউদ্দিন গং ও মোখছেদ গং। দুই দিন আগে ওই জমির ভুট্টা কাটতে গেলে এতে বাঁধা দেয় প্রতিপক্ষ আফাজ গং। বুধবার এ নিয়ে কলিমউদ্দিন গং পক্ষের সাকান হোসেন (৩৫)এর গলায় দা দিয়ে কোপ দেয় অপরপক্ষের লোকজন। এরপর উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দাই পূর্বপাড়া মোড়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় দা, কুড়াল, লাঠি, হাসুয়া নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রক্তাক্ত আহত হয় কলিমউদ্দিন গং পক্ষের শাকিল হোসেন (২৮), আমিনুল ইসলাম (৪১) ও সানোয়ারা বেগম (৪০)। সংঘর্ষে অপরপক্ষের আহত হয় আকরাম হোসেন (৩৮), শামসের প্রামাণিক (৬৬), জিয়া খাঁ (৪৮) ও জিহাদ হোসেন (২২)।
আহত আমিনুল ইসলাম জানান, বিবাদমান ৭ বিঘা জমি থেকে গ্রাম্য সালিশে আমরা ৩ বিঘা জমি পাই ও তাতে ভুট্টা চাষ করি। অথচ আফাজের ছেলে শহিদুল ইসলাম জিন্না, মিন্না, সাফাত, জিহারুল, কোরবান, আরমান সহ ৬ ভাই এই জমির ভুট্টা কাটতে বাঁধা দিচ্ছে। তারা ৬ জন সহ ভাড়া করা আরও ১৫/১৬ জন আমাদের উপর হাতুড়ি, দা, ইট, লাঠি নিয়ে হামলা করে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন জানান, উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছে।
এমএসএম / এমএসএম
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটকের
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
Link Copied