ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বাকৃবিতে জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর, জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তরের প্রদর্শনী অনুষ্ঠিত


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৪-৫-২০২৪ দুপুর ৩:২৩

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর’ বাংলাদেশ জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তরের সরাসরি সম্প্রচার প্রদর্শন করা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে 'শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর’ গ্রহণ করে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ।   

শনিবার (৪মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে ওই হস্তান্তর অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রদর্শন করে বাকৃবি ছাত্র বিষয়ক বিভাগ। 

প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারি, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এখন যেটা ‘শহীদজননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর’, সেটা ছিল শহীদজননীর বাসভবন। মুক্তিযুদ্ধের সময় রাজধানীর এলিফ্যান্ট রোডের এই বাড়িতে বসেই নিজের ডায়েরিতে দিনলিপি লিখেছিলেন তিনি; যা স্বাধীনতার পর ‘একাত্তরের দিনগুলি’ নামে বই আকারে প্রকাশিত হয়। আর এই বাড়ি থেকেই পাকিস্তানি হানাদার বাহিনী তুলে নিয়ে যায় তাঁর বড় ছেলে মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমীকে। মুক্তিযুদ্ধে তিনি শহীদ হন।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড