শাহজাদপুরে শখের বশে দুম্বা পালন
সিরাজগঞ্জের শাহজাদপুরে শখের বশে বিভিন্ন খামারে মধ্য প্রাচ্যের প্রাণি দুম্বা লালন-পালন করছেন খামারিরা। তাদের খামারে বিভিন্ন জাতের ভেড়া ছাগলসহ শোভা পাচ্ছে দুম্বা। সৌখিন ও বিত্তবান মানুষের মাঝে এক বাড়তি আমেজ সৃষ্টি করেছে। ছাগল-ভেড়ার মতো করে দুম্বা লালন-পালন করা যায়। ছাগল-ভেড়া যেসব খাবার খায় দুম্বাও সেগুলো খায়। বাড়তি বা ভিন্ন ধরনের কোন খাবার দেওয়ার প্রয়োজন হয় না। দুম্বা থেকে সর্বোচ্চ ৬০-৮০ কেজি মাংস পাওয়া যায়। প্রকার ভেদে বর্তমান দুম্বার বাজার দর দেড় থেকে দুই লক্ষ টাকা। তাদের দুম্বা খামার দেখার জন্য প্রতিদিন আগতরা ভিড় করছে।
বাঘাবাড়ী ট্যাংকলরি সমবায় সমিতির সাধারন সম্পাদক ও পোতাজিয়া ইউনিয়নের বড় বায়ড়া গ্রামের মো. নজরুল ইসলাম বলেন- ‘তিনি প্রথমে দুইটি দুম্বা ক্রয় করেছিলেন। এখন তার খামারে চারটি দুম্বা লালন-পালন করছেন। তার খামারের গাড়ল জাতের ভেড়া ও তোতাপুরি জাতের ছাগলসহ আশে পাশের গ্রাম থেকে আসা প্রায় আড়াই শত ভেড়াকে ক্রস করিয়েছেন বিনা খরচে।’
এদিকে, উপজেলার খুকনী গ্রামের হাজী শামীম আক্তার জানান- ‘আমি শখের বশে দুম্বা, তুর্কি জাতের ডগার ও গাড়লসহ ৩১ টি ভেড়া লালন-পালন করছি। শাহজাদপুরে দুম্বা পালন ব্যাপক হারে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।’
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. বিল্লাল হোসেন জানান- এ উপজেলায় বেশ কয়েকটি খামারে দুম্বা পালন করছেন খামারিরা। দুম্বা পালন করার কাজে উপজেলা পাণিসম্পদ অফিস থেকে খামারিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করার মাধ্যমে তাদের উৎসাহিত করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন