ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাউবি’র এসএসসি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৪-৫-২০২৪ দুপুর ৪:৫৯

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে ভর্তিইচ্ছুক যে সকল আবেদনকারীর জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সমমানের সনদ নেই, শুক্রবার বিকেলে তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বাউবি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম. মেজবাহ উদ্দিন জানান, বাউবি’র মূল ক্যাম্পাস'সহ ১২টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে ২৩টি পরীক্ষা কেন্দ্রে বিকেল‌ ২'টা ৩০ মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৮৭৮ জন আবেদনকারী অংশগ্রহন করেন।

এসময় বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। সাথে ভর্তি কমিটির সভাপতি ড. মোঃ জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া বাউবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু নারায়নগঞ্জ কমর আলী স্কুল এন্ড কলেজ এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ফরিদপুর উচ্চ বিদ্যালয়, ফরিদপুর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত