১৬০ বস্তা চুরির চালসহ ট্রাক উদ্ধার, ১ একজন গ্রেফতার
নাটোরের বড়াইগ্রামে প্রতারণার মাধ্যমে চুরির ১৬০ বস্তা চালসহ চোর চক্র ও সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৫ মে) দিবাগত রাতে মুন্সিগঞ্জ সদর এলাকা তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গ্রেফতার আসামি মো. লিটন প্যাদা আরিফ (৪৫) পটুয়াখালীর গলাচিপা উপজেলার পূর্বপাড় ডাকুয়া এলাকার আজাহার প্যাদার ছেলে।
পুলিশ জানান, গত ২৪ এপ্রিল বড়াইগ্রাম উপজেলার অটো রাইস মিলের মালিক মাহবুবুর রহমানের কাছে ঢাকার মোহাম্মদপুর এলাকার এক চাল ব্যবসায়ী পরিচয়ে চাল ক্রয়ের প্রস্তাব দেয়। এ প্রস্তাবে গত ৩০ এপ্রিল রাতে মিল মালিক ৫০ কেজির ২৭০ বস্তা চাল গাড়িযোগে ঢাকায় পাঠিয়ে দেন। পরে রাত ১১টার দিকে প্রতারক চক্রের সদস্যরা কৌশলে ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের রাস্তার পাশে অন্য একটি ট্রাকে ওই চালের বস্তাগুলো নামিয়ে নেয়। অটো রাইস মিলের চালের মালিক মাহবুবর রহমান ঢাকার চাল ব্যবসায়ী পরিচয় প্রদানকারী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পান। তিনি বুঝতে পারেন তার ১৩.৫০ টন চাল চুরি করেছে। পরে মিল মালিক মাহবুবুর রহমান বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এমএসএম / এমএসএম
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটকের