ঢাকা মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

রাউজানে বেড়েছে আমের উৎপাদন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৬-৫-২০২৪ দুপুর ২:২৮
চট্টগ্রামের রাউজানে বেড়েছে আমের উৎপাদন। এ উপজেলায় বর্তমানে ছোট-বড় ৭৫টি বাগানে উৎপাদিত হচ্ছে বিভিন্ন প্রজাতির আম। ছোট-বড় বাগান ও উপজেলার বিভিন্ন স্থানে, সড়কে পাশেসহ প্রায় ৫৫০ হেক্টর জমিতে আম গাছ রয়েছে। প্রতি হেক্টরে ১০-১২ মেট্রিক টন আম উৎপাদন হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সে হিসেবে এবার রাউজানে আম উৎপাদন হবে ৬ হাজার ৫০ মেট্রিক টন। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, বিগত ১০ বছর আগে রাউজানে আম গাছ ছিল ৩৩০ হেক্টর জমিতে। সে সময় আম বাগান ছিল মাত্র ১০-১২টি। ১০ বছরে আম উৎপাদন বেড়েছে ২ হাজার ৪২০ মেট্রিক টন। জানা যায়, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে একাধিক কর্মসূচীর মাধ্যমে রাউজানে ২৫ লাখ গাছের চারা রোপণ করা হয়। এরমধ্যে আম গাছের চারা ছিল প্রায় ২লাখ ৫০ হাজার। রাউজান উপজেলা কৃষি বিভাগের সূত্র মতে, রাউজানে বিভিন্ন প্রজাতির আম গাছের বাগান আছে ছোট-বড় ৭৫টি। এছাড়া স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায়, সড়কের পাশে, ইউনিয়ন পরিষদগুলোর আঙিনায় এবং বাড়ির আঙ্গিনায় মিলে ৫৫০ হেক্টর জমিতে প্রায় ২২ প্রজাতির আম উৎপাদন হচ্ছে। এসব প্রজাতির মধ্যে বেশি উৎপাদিত হচ্ছে সূর্যডিম, কিউজাই, ব্রুনাই কিং,  ব্ল্যাক স্টোন, আম্রপালি, ব্যানানা ম্যাংগো, রূপালী, হাঁড়ি ভাঙা, ফজলি বারি,০৪, বারি-৭, বারি-১১, ল্যাংড়া। নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার বলেন, রাউজান থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য বৃক্ষপ্রেমি এবিএম ফজলে করিম চৌধুরী মহোদয়ের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে আমার ইউনিয়নে যেসবস্থানে ফলদ বৃক্ষ রোপণ করা হয়েছিল, বেশিরভাগ বৃক্ষ ফলন দিতে শুরু করেছে। সবচেয়ে বড় প্রাপ্তি আর তৃপ্তি হচ্ছে নিজেদের হাতে লাগানো গাছগুলো থেকে নিজেরাই ফল ছিঁড়তে পারছি, খেতে পারছি। রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির বলেন, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের বৃক্ষরোপণ কর্মসূচীতে যেসব ফলদ বৃক্ষরোপণ করা হয়েছিল তৎমধ্যে প্রায় ২লাখ ৫০ হাজার গাছ হচ্ছে আমের। এসব গাছ ইতোমধ্যে ফলন দিতে শুরু করেছে। এছাড়া ছোট-বড় ৭৫টি বাগান এবং উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্নস্থানে মিলে প্রায় ৫৫০ হেক্টর জমিতে আম গাছ রয়েছে।
 
 

এমএসএম / এমএসএম

গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার

হবিরবাড়ীর নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষে যুবনেতা জিয়াউর রহমান জিয়া

শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ

অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার

মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি

শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার

পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে বসছে ব্যাতিক্রমী ফুটবলের আসর