ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি'র মশক নিধন অভিযান
'তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন' এই স্লোগানকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে সকলের মাঝে সচেতনতা মূলক প্রচার চালিয়েছে।
'ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি'র মাসব্যাপী সচেতনতা মূলক প্রচারাভিযান' এর অংশ হিসেবে সোমবার (০৬ মে ২০২৪) সকাল ১০ টায় ১৭ নং ওয়ার্ডের কুড়িল, প্রগতি সরণি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সকলের মাঝে সচেতনতা মূলক প্রচার চালান।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র আতিক বলেন, একদিকে গরমের তাপদাহ, আরেক দিকে এডিস মশা, আরেক দিকে গাছ লাগানো, চ্যালেঞ্জ কিন্তু অনেক। কোন চ্যালেঞ্জই চ্যালেঞ্জ মনে হবেনা যদি জনগণ আমাদের সাথে এগিয়ে আসে।
এ সময় তিনি নগরবাসীর কাছ থেকে খালি দইয়ের বাটি, চিপসের প্যাকেট, ডাবের খোসা কিনে নেন এবং সকল কাউন্সিলর এর কাছে এসব বিক্রি করার জন্য আহ্বান জানান।
১৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. ইসহাক মিয়া আয়োজনে 'ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি'র মাসব্যাপী সচেতনতা মূলক প্রচারাভিযান' অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী সাংসদ শবনম জাহান শিলা, ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা বারি চৌধুরী সহ আওয়ামী লীগ ও আওয়ামী সহযোগী সংগঠনের নেতাকর্মী অবস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মিথ্যা অভিযোগে অফিস সহায়ক ঘুরছেন দ্বারে দ্বারে
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির
মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত
ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান
নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল
টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন
১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে
রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান