হালদার নমুনা ডিম ছেড়েছে মা মাছ
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ। মঙ্গলবার (০৭ মে) ভোর ৬টায় ভাটা শেষে জোয়ার শুরু হওয়ার আগমুহুর্তে মা মাছ নমুনা ডিম ছাড়ে বলে দাবি ডিম আহরণকারীদের। একাধিক ডিম আহরণকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, হালদা নদীর রাউজান ও হাটহাজারী অংশের বিভিন্ন পয়েন্টে নমুনা ডিম উঠেছে আহরণকারীদের জালে। এদিকে নমুনা ডিম পাওয়ার তথ্য নিশ্চিত করে রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ছিপাহীঘাটসহ বিভিন্নস্থানে নমুনা ডিম ছেড়েছে বলে ডিম সংগ্রহকারীরা আামাদের জানিয়েছেন। আমি নদীতে যাচ্ছি। অন্যদিকে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, হালদা নদীর বিভিন্ন পয়েন্টে নমুনা ডিম ছেড়েছে মা মাছ আজ মঙ্গলবার সকাল ৬ টার সময় ভাঁটার শেষে দিকে হালদানদীর রাউজান অংশের মইশকরম এলাকার চইল্যাখালিতে ডিম সংগ্রহকারী পাকিরাম দাশ, হরিরন্জন দাশ, সন্তোষ দাশ, সুজিত দাশ এবং সুনিলদাশ ১১ টি নৌকার মাধ্যমে ডিম সংগ্রহ করেন। ডিম আহরণকারীদের ভাষ্যমতে ওই এলাকায় প্রতি নৌকা দেড় থেকে দুই বালতি পর্যন্ত ডিম সংগ্রহ করেছেন। এছাড়া অন্যান্য পয়েন্টে হাতেগোনা কয়েকটি ডিম উঠেছে বলে জানিয়েছেন ডিম আহরণকারীরা।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ