ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সুজানগরে ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে ২৩ লাখ টাকাসহ উপজেলা চেয়ারম্যান প্রার্থীসহ আটক ১১


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৭-৫-২০২৪ দুপুর ১২:৫০

পাবনা র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা জেলার সুজানগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী  শাহিনুজ্জামান শাহিনকে বিপুল পরিমাণ টাকাসহ ১১ সহযোগীকে আটক করেছে। 
৮ মে অনুষ্ঠিতব্য সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানপ্রার্থী যিনি  বর্তমান সুজানগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনসহ তার ১১জন সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। 
মঙ্গলবার সকালে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এ তথ্য জানান। 
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুর মুজিব বাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান জানান, সুষ্ঠু নির্বাচনের অংশ হিসেবে টহলরত অবস্থায় চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীনকে দুই ব্যাগ ভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা ও ১০ সহযোগীসহ আটক করা হয়। আটকদের মধ্যে সুজানগর পৌরসভার ৪ ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরও রয়েছেন।
এসময় শাহীনের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে শাহীন স্বীকার করেছেন, ভোটারদের নানাভাবে প্রভাবিত করার জন্য টাকাগুলো বিতরণ করা হচ্ছিল। 
বিয়টি  আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি, তিনি এসে ব্যবস্থা নেবেন, বলেন এই কমান্ডিং অফিসার।
পাবনা জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
উল্লেখ্য, সুজানগর উপজেলা পরিষদ নির্বাচন আগামী  বুধবার (৮ মে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আনারস প্রতীকের শাহিনুজ্জামান শাহিনের একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব (মোটর সাইকেল)।

এমএসএম / এমএসএম

শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক

শিক্ষার মান ও উপস্থিতি বাড়াতে ভূঞাপুরে অভিভাবক সমাবেশ

হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)-এর সাথে সুন্নি সাইবার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকারঃ আইনমন্ত্রী

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়

বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু

গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন