ঢাকা মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সাবেক এমপি দিদারকে মুক্তিযোদ্ধার আইনি নোটিশ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৭-৫-২০২৪ দুপুর ১:১৬
মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদসহ ভাড়াটিয়া ও পরিবারের সদস্যদের শারীরিক আঘাত, নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের মালামাল ক্ষতিসাধন এবং উচ্চ আদালতের আদেশের পিটিশনের উপর সিল মারাসহ নানা অভিযোগে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-পাহাড়তলী) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ দিদারুল আলমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেন। গত সোমবার (৬ মে) তাঁর পক্ষে নোটিশ পাঠান অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল আলম। বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার ১০ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা জাকির হোসেনের বাড়ির প্রয়াত অছি মিয়ার ছেলে। অন্যদিকে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ দিদারুল আলম একই এলাকার মোস্তফা হাকিম ভবনের বাসিন্দা। লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, হাটহাজারী সহকারী জজ আদালত চট্টগ্রাম অপরজারি ১/১৩ মূলে বিজ্ঞ আদালতের মাধ্যমে দখলপ্রাপ্ত সম্পত্তি গত ২০১৭ সালের শেষের দিকে বহুতল ভবন  নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ শুর করলে সাবেক সংসদ সদস্যের হস্তক্ষেপে ও ইন্ধনে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে অনধিকার প্রবেশ করে তার ভাড়াটিয়া ও পরিবারের সদস্যদের শারীরিক আঘাত করে বিপুল পরিমাণ পাইলিংয়ের মালামাল ক্ষতিসাধণ করে মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদ করা হয়। একই সঙ্গে মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেনকে এবং তাঁর ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদ করায় মানসিক যন্ত্রনায় মুক্তিযোদ্ধা স্ত্রী মৃত্যুবরণ করেছে এবং আমি মুক্তিযোদ্ধা কিনা সন্দেহ প্রকাশ করে তুচ্ছতাচ্ছিল্য করার বিষয়টি উল্লেখ করে পাইলিং কাজের সরঞ্জাম ক্ষতি, দীর্ঘ ৭বছর ধরে ভাড়াবাসায় বসবাস করা প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি করে প্রায় কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়। নোটিশ প্রাপ্তির ১৫দিনের মধ্যে সাবেক সংসদ সদস্য দিদারুল আলমকে বীর মুক্তিযোদ্ধা পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। অন্যথায় আদালত অবমাননাসহ ক্ষতিপূরণ আদায়ের জন্য উপযুক্ত আদালতে আইনী ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি প্রদান করা হয়। নোটিশ ইস্যুর পর থেকে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ শারীরিক ও আর্থিক ক্ষতিগ্রস্ত হলে তাঁর জন্য সাবেক সংসদ সদস্য দায়ি থাকবেন বলে উল্লেক কর হয়। তাছাড়া  মুক্তিযোদ্ধাকে কটাক্ষসহ সংবিধান লঙ্ঘন, সরকারকে সাবোটাজ করায় হাইকোর্ট থেকে সিভিল রিভিশন ২২০৯/২০২১ মূলে বিনা বাধায় বহুতল ভবনের কাজ করার আদেশ পেলেও অভিযুক্ত সাবেক সংসদ সদস্য তাঁর পক্ষগণদের দিয়ে থানায় লিখিত দরখাস্ত আনায়ন করে। ওই মুক্তিযোদ্ধা  ২৬/০৪/২০২৪ তারিখে থানায় আইনি সহায়তার  জন্য গেলে থানা অপারগতা ও অসহায়ত্ব প্রকাশ করে এবং সাবকে সংসদ সদস্য জড়িত থাকার কথা জানিয়ে দেওয়া হয়।  পরবর্তীতে মুক্তিযোদ্ধা পরিবার আইনজীবির মারফত খোঁজ নিয়া সাবেক সংসদ সদস্যকে সদয় বিবেচনার জন্য জোর সুপারিশসহ পক্ষগণের একখানা দরখাস্ত গোচরীভুত হয়।
 
 এই প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনের পক্ষের আইনজীবি অ্যাাডভোকেট রফিকুল আলম সকালের সময়কে বলেন, বীর মুক্তিযোদ্ধার হাইকোর্টের আদেশের পিটিশনের উপর সিল মেরে দেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ দিদারুল আলম। তিনি সরাসরি হাইকোর্টের আদেশ অমান্য করেছে। সেজন্য তাকে প্রথমে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি তিনি কমপেনসেশন প্রদান না করেন তাহলে তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কর্তৃক আইনী ব্যবস্থা নিতে কোনো বাধা থাকবেনা।

এমএসএম / এমএসএম

জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি 

ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা

নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী

যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক

জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান