ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার বশেমুরবিপ্রবির অনিক
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উদ্ভাবনী ও কর্মক্ষম রোভার হয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী
অনিক কুমার সাহা। রোববার বাংলাদেশ রোভার স্কাউটস কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অনিক কুমার সাহা ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও রোভার স্কাউট দলের সদস্য।
অনিক কুমার সাহা বলেন, আমাকে শ্রেষ্ঠ উদ্ভাবনী ও কর্মক্ষম রোভার নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, ২০২২-২০২৩ সালে রোভার আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণ এবং এর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে যে সকল নিবেদিতপ্রাণ স্কাউটার বিশেষ অবদান রেখেছেন তাঁদের নিরলস সেবার স্বীকৃতিস্বরূপ রোভার অঞ্চল থেকে বিভাগভিত্তিক শ্রেষ্ঠ জেলা রোভার নির্বাচন করা হয়। সম্প্রতি তিনি ১৫০কি.মি পায়ে হেঁটে পরিভ্রমণকারী ব্যাজ অর্জন করেছেন। অনিক ১৮ এপ্রিল গোপালগঞ্জ থেকে কুয়াকাটা (১৫০ কি.মি) হেঁটে মাদকবিরোধী, বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরিতে কাজ করেছেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য