ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-৫-২০২৪ দুপুর ৪:৫৪
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতির বিরুদ্ধে সদস্য পদ নবায়ন না করা ও তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে  অভিযোগ এনে স্মারকলিপি দেয়া হয়েছে। মঙ্গলবার সংগঠনটির ৪৩ সদস্য জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের কাছে এ অভিযোগ করেছেন।  গেল নির্বাচনে প্রতিদ্বদ্বী প্যানেল থেকে ভোটে অংশগ্রহন করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সদস্য পদ নবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা। 
জেলা প্রশাসককে দেয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সংগঠনের বিধি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র ও চাঁদা পরিশোধ করার পরও সদস্যপদ নবায়ন করা হচ্ছে না। ফলে তাদের সদস্যপদ বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আবেদন জানানো হয় জেলা প্রশাসকের কাছে। 
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন স্মারকলিপি গ্রহন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ জানিয়েছেন, অভিযোগকারীরা সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে সদস্যপদ পেয়েছিলেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ আনোয়ার হোসেন, রায়হানুল ইসলাম লুনা, আব্দুল মতিন সেলিম, আলহাজ্ব এসতার আলী।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা