পদুয়ার সাবেক চেয়ারম্যান জহিরসহ ৫জনের বিরুদ্ধে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দীনসহ ৫জনের বিরুদ্ধে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
আজ ৭ই মে (মঙ্গলবার ) চট্টগ্রামের লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারসূত্রে জানা যায়,গত ২৯শে এপ্রিল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া পদুয়া বাজারে এনকে সিটির (নিজস্ব মার্কেটের) সামনে একটি ফুডকোর্ট নির্মাণকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান জহির উদ্দীনের নেতৃত্বে ১০/১২জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ে ৫লক্ষ টাকা চাঁদার দাবীতে নুর উদ্দীন হাসান বাবলু নামে এক ব্যক্তিকে মারধর করাসহ নির্মাণাধীন ফুডকোর্ট ভাংচুর এবং একই সাথে দোকানের পাশে তাদের বিল্ডিং'এ অনাধিকার প্রবেশ পূর্বক নারী পুরুষ সবাইকে বেড়ধক পিটিয়ে রক্তাক্ত জখম এবং নারীদের গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই ও নারীদের শ্লীলতাহানির অভিযোগে ঘটনায় আহত নুর উদ্দীন হাসান বাবলু নামে ওই ব্যক্তি ২৯শে এপ্রিল লোহাগাড়া থানায় এই মামলা দায়ের করেন।
এদিকে পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দীনসহ ৫জনের বিরুদ্ধে মামলা দায়েরকারী নুর উদ্দীন হাসান বাবলু জানান, আমার পৈতৃক মার্কেটের সামনে আমি একটা ফুডকোর্টের দোকান খুলতে চাইলে জহিরসহ সাঙ্গপাঙ্গরা এসে ৫লক্ষ টাকা চাঁদাদাবি করেন এবং আমার বসত বাড়িতে ঢুকে তারা আমার মা আর স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি চেষ্টা করে। তাই আমি সাবেক চেয়ারম্যান জহিরসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
এদিকে লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, চাঁদাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে সাবেক চেয়ারম্যান জহিরসহ কয়েকজনের বিরুদ্ধে বাবলু নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন।
এমএসএম / এমএসএম
গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন