বঙ্গবন্ধু সৈনিকলীগের চট্টগ্রামের পতেঙ্গায় আহবায়ক কমিটি গঠন
বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম পতেঙ্গা থানা শাখার ৩১ সদস্য্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে, গতকাল কমিটির গঠন উপলক্ষে ৭ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে পতেঙ্গা আওয়ামী লীগের কাটঘর কার্যালয়ে সংগঠনের মহানগর আহবায়ক কমিটির সদস্য বাবলু হকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক উন্নয়ন সংগঠক সাংবাদিক মো. কামাল উদ্দিন, প্রধান বক্তা ছিলেন পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ আবদুল হালিম, বিশেষ অতিথি ছিলেন ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি, ওয়াহিদুল আলম মাস্টার, ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আলী আকবর চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম সিকদার , চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ নাছির পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির সদস্য স ম জিয়াউর রহমান,ফারুক মাহমুদ, জসিমউদদীন, তামান্না জাহান, খুলশী থানা কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা জনাব লিয়াকত হোসেন, জসিম উদ্দিন, পতেঙ্গা থানা আওয়ামী লীগের সদস্য জনাব নুরুল আবছার,আলী আজগর অনিক,৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হক, পতেঙ্গা থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের তাজ উদ্দিন চৌধুরী, পরে আলী হায়দার কে আহ্বায়ক ও বদিউল আলমকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এই আহবায়ক কমিটি আগামীতে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে পুর্ণাঙ কমিটি উপহার দেবে।
সভায় প্রধান অথিতির বক্তব্য মহানগর আহবায়ক কামাল উদ্দীন বলেন চট্টগ্রামের পতেঙ্গা একটি ঐতিহাসিক স্থান, এই পতেঙ্গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর জীবদ্দশায় অসংখ্যবার অবস্থান করেছে, পতেঙ্গার প্রাচীন ইতিহাস রয়েছে, মোঘল আমল হতে শুরু স্বাধীনতার সংগ্রামে পতেঙ্গাবসীর সাহসী ভুমিকা রয়েছে, সোয়াদ জাহাজের অস্ত্র খালাসের প্রথম প্রতিরোোধ পতেঙ্গার সাহসী মানুষেরা করেছিল। পতেঙ্গা ইতিহাস ঐতিহ্য সুন্দরের নিদর্শন পৃথিবীর অন্য কোথাও নেই, পতেঙ্গাতে বাংলাদেশের অসংখ্য গুরুত্বপূর্ণ স্হাপনা রয়েছে, বঙ্গবন্ধু ১৯৭১ সালে ২৫ শে মার্চ রাত ১২'টা ২০ মিনিটের ঢাকা ওয়ারলেস সেন্টারে মাধ্যমে চট্টগ্রাম সলিমপুর ওয়ারলেস সেন্টারে উনার স্বাধীনতা ঘোষণা প্রেরন করেছিলেন, পতেঙ্গা সাগর নদীর মিলন স্হান হওয়ায় মানুষ বিনোদনের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকত চলে আসে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতেঙ্গার গুরুত্বতার কথা বিবেচনা করে বাংলাদেশের একমাত্র টানেল পতেঙ্গায় করেছ। এই পতেঙ্গা সী বীচকে একটি আধুনিক মানের পর্যটন স্থানে রুপান্তর করেছেন।
শেখ হাসিনা ৯৬ সালে দীর্ঘ বছর পর ক্ষমতায় এসে পতেঙ্গা বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দর করেছেন। বঙ্গবন্ধু আদর্শ ও শেখ হাসিনা র সরকার কতৃক উন্নয়ন সমূহ তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতি আহবান জানান।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ
দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীর মুখে ছুরিকাঘাত, সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা
নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সাটুরিয়ায় মানববন্ধন
সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সেনাবাহিনী প্রধানের ময়মনসিংহে মতবিনিময়
পাবনায় উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন
ইনসাফের ভিত্তিতে দেশ কায়েম হবে : জামালপুরে জামায়াতের জনসভায় ডা. শফিকুর রহমান
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত
২৬৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি-কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক
অভয়নগরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
জামায়াত নারী ক্ষমতায়নের কথা বললেও বাস্তবে নারীদের প্রার্থী দেয়নি— মোঃ আবুল কালাম
যতদিন মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন চব্বিশ চলবে : শফিকুর রহমান
পে-স্কেলের দাবিতে রায়গঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি