উল্লাপাড়ায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে দুজন।
বুধবার (৮ মে) সকালে ঢাকা-পাবনা মহাসড়কে ব্রক্ষকপালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ধোপাকান্দি গ্রামের নজরুল ইসলাম ও চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের অটোরিকশাচালক আব্দুল গফুর। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পাবনা থেকে পিকআপভ্যানটি সিরাজগঞ্জ রোডের দিকে আসছিল। পিকআপটি ব্রক্ষকপালিয়া এলাকায় পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি আরো বলেন, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশাটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা