দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচন
২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন আলী মুনছুর বাবু
সারা দেশের ন্যায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন- ২০২৪ প্রথম ধাপে দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট গ্রহন চলে। আনারস প্রতীক নিয়ে পুনরায় ২য় বারের মতো দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আলী মুনছুর বাবু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শফিউল কবির ইউসুফ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তানিয়া খাতুন।
দেশব্যাপী ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে দামুড়হুদা উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি একেবারে কম ছিল। দুপুরের পর থেকে ধীরে ধীরে ভোটারের সংখ্যা বৃদ্ধি পায়। দামুড়হুদা উপজেলায় মোট ৯৬টি কেন্দ্রের ৭০০টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখানে এক লক্ষ ২৪ হাজার ৮৭৯ জন পুরুষ ভোটার ও এক লক্ষ ২২ হাজার ৯৪১ জন মহিলা ভোটার, নারী পুরুষ সহ মোট দুই লক্ষ ৪৭ হাজার ৮শ ২০ জন ভোটার ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী করেন তিন জন। তারা হলেন আলী মুনছুর বাবু, এসএএম জাকারিয়া আলম ও আবু তালেব। এর মধ্যে আনারস প্রতীক নিয়ে আলী মুনছুর বাবু ৪৯,৯৫২ ভোট পেয়ে পুনরায় দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটরসাইকেল প্রতীক নিয়ে এসএএম জাকারিয়া আলম, তিনি মোট ভোট পেয়েছেন ১৩,৫৩০টি, এবং আবু তালেব ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৫৯০টি। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শফিউল কবির ইউসুফ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন দুই জন প্রার্থী। এর মধ্যে কলস প্রতীক নিয়ে সাহিদা খাতুন ও ফুটবল প্রতীক নিয়ে তানিয়া খাতুন। তানিয়া খাতুন মোট ৩৩,৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং সাহিদা খাতুন ভোট পেয়েছেন ২৯০৮৭।
নির্বাচনী ফলাফল ঘোষণা করেন, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার মোঃ মোতাওয়াক্কিল রহমান।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত