ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উপজেলা নির্বাচন

পাবনার তিন উপজেলার দু’টিতে নতুন মুখ, একটিতে পুরাতন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৯-৫-২০২৪ দুপুর ১:৪৩

বুধবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পাবনার সুজানগর উপজেলা পরিষদে আব্দুল ওহাব, সাঁথিয়া উপজেলা পরিষদে সোহেল রানা খোকন এবং বেড়া উপজেলা পরিষদে রেজাউল হক বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার‌ (৮ মে) রাতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তারা তাদের  বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
সুজানগর‌ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ( মোটরসাইকেল) ৬২ হাজার ৭৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন (আনারস) পেয়েছেন ৫৮ হাজার ৪৪২ ভোট।
সাঁথিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন (কাপ-পিরিচ) ৩৮ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল (আনারস) পেয়েছেন ৩৪ হাজার ৭১২ ভোট। 
এছাড়া বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু ( হেলিকপ্টার) ২৯ হাজার ৬৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের বহিষ্কৃত সভাপতি ও  সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন ( ঘোড়া)  পেয়েছেন ২৩ হাজার ৭৬৬ ভোট। 
এর আগে বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয় এবং বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এই তিন উপজেলায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে   ভোটগ্রহণ হয়। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট হওয়ায় ভোটারদের মাঝে বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ করেছে। ভোটার উপস্থিতি ছিল কম, তবে সুজানগর উপজেলায় ভোটার উপস্থিতি ছিল তুলনামুলক বেশি।

এমএসএম / এমএসএম

‎ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত-১ :আহত পাঁচ

শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক

শিক্ষার মান ও উপস্থিতি বাড়াতে ভূঞাপুরে অভিভাবক সমাবেশ

হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)-এর সাথে সুন্নি সাইবার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকারঃ আইনমন্ত্রী

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়

বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু

গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা