ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট নিহত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৯-৫-২০২৪ দুপুর ৩:১৬

চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ বিএনএস পতেঙ্গা হাসপাতাল (বিএনএস ঈসা খাঁ) চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড় ১২ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বন্দর জোনের  উপ পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা।

জানা যায়, বিমানে দুইজন পাইলট ছিলেন যাদের মধ্যে উইং কমান্ডার সুহান, যিনি আহত অবস্থায় জহুরুল হক ঘাটির মেডিকেল স্কোয়ার্ডন (SQN) তে চিকিৎসারত আছেন। 

অপরজন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। যিনি বিএনএস ঈসা খাঁ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

বন্দর ডিসি শাকিলা সোলতানা জানিয়েছেন, ‘বানৌজা ঈসা খাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসিম জাওয়াদ নামে একজনের মৃত্যু হয়। আহত আরেক পাইলট কে চিকিৎসা দেয়া হচ্ছে।

বন্দর ডিসি শাকিলা সোলতানা জানান, মৃত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, আজ সকাল ১০টা ২০ মিনিটের সময় চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন জহুরুল হক ঘাঁটির বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (YAK-130, RUSSIAN) যান্ত্রিক ত্রুটির কারনে বিধ্বস্ত হয়।

চট্টগ্রাম বোট ক্লাব এর নিকটে ১১ নং ঘাটের নতুন পতেঙ্গা টার্মিনালের অপর পাশে কর্ণফুলী থানাধীন এইচ এম স্টিল মিল প্রান্তে কর্নফুলী নদীতে তলিয়ে যায়। 

জহুরুল হক ঘাঁটির বাংলাদেশ বিমান বাহিনীর ওই প্রশিক্ষণ বিমান (YAK-130, RUSSIAN) যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২