দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ হলে বিএনসিসি সর্বোচ্চ মর্যদার জায়গায় পৌঁছাবে : বিএনসিসি ডিজি
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান (বিএসপি, এনডিসি, পিএসসি) বলেছেন, ক্যাডেটরা সুশৃংখল, দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ হলে বিএনসিসি সর্বোচ্চ মর্যদার জায়গায় পৌঁছাবে। স্ব স্ব ব্যক্তি নিজ জায়গায় দায়িত্বশীল হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ সম্ভব। তিনি আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১১টায় খুলনাস্থ শিরোমণি সুন্দরবন রেজিমেন্টের ক্যাডেটদের প্রশিক্ষণ মাঠ উদ্বোধণকালে এ কথা বলেন।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল হাসান মাহমুদ (পিএসসি), অ্যাডজুটেন্ট মেজর মো. ওমর ফারুক, ফ্লোটিলা কমান্ডার লে. দেওয়ান রফিকুল আউয়াল (এক্স পিসিজিএমএস, বিএন), স্কোয়াড্রন কমান্ডার স্কোয়াড্রোন লিডার জহির আহমদ, ক্যাপ্টেন মো. এছাহক আলী (বিএনসিসিও), লে. মো. আনোয়ার হোসেন মৃধা (বিএনসিসিও), সেকেন্ড লে. শেখ মিজানুর রহমান (বিএনসিসিও), পিইউও মো. শিমুল হোসেন, টিইউও মো. ছাইফুল্লাহ প্রমুখ।
পরে মহাপরিচালক আইএসএসবি লিডারশিপ ডেভেলপমেন্ট কোর্স ০৪/২০২১-এর ব্যবহারিক প্রশিক্ষণের মহড়া পর্যবেক্ষণ করেন। এছাড়া রেজিমেন্টের সামনে বৃক্ষরোপণ করেন।
অপরদিকে বিকেলে সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শিরোমণিস্থ খানজাহান আলী আদর্শ কলেজ মাঠে রক্তদান ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এতে প্রধান অতিথি থাকবেন সাবেক মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড