ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সীমানা পিলার ভাংচুর ও গাছ কেটে ফেলার অভিযোগ


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১১-৫-২০২৪ দুপুর ১২:৩৩

বড়াইগ্রামে জাল দলিল করে চার বিঘা জমি হাতিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় আদালতের রায়ও মানছেন না প্রভাবশালীরা। সোমবার তারা সীমানা পিলার ভেঙ্গে ফেলাসহ প্রায় ২৫ টি গাছ কেটে ফেলেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে ক্ষতিগ্রস্থ ব্যাক্তি থানায় লিখিত অভিযোগ করেছেন। 

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, পারবোর্ণি গ্রামের আগষ্টিন রোজারিও’র ছেলে নিকোলাস রোজারিও বোর্ণি মৌজার ৭৫৩ ও ৭৫৬ হালদাগে নিজ নামের ৪ বিঘা জমি একই গ্রামের খাগুড়ি রোজারিও’র ছেলে নিকোলাস রোজারিও’র কাছে বর্গা দেন। কিন্তু বর্গাচাষী নিকোলাস রোজারিও জোনাইল বাজার সংলগ্ন পাকা রাস্তার পাশের প্রায় কোটি টাকা দামের এ জমিটি গোপনে অন্য একজনকে দাতা সাজিয়ে নিজ নামে রেজিষ্ট্রি করে নেন। পরে এ ব্যাপারে মামলা হলে শুনানী শেষে আদালত ওই দলিল জাল আখ্যা দিয়ে তা বাতিল করে রায় দেন। এরপর জমিতে গেলে প্রতিপক্ষরা জমির মালিকের ছেলে আব্রাহাম রোজারিও’কে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় তিনি কোন রকমে পালিয়ে রক্ষা পান। এমনকি রবি ও সোমবার তারা ওই জমির ২৫ টি মেহগণি গাছ কেটে ফেলাসহ সীমানা পিলার ভেঙ্গে ফেলেন। 

এ ব্যাপারে আব্রাহাম রোজারিও বলেন, এ জমিটুকুই আমাদের সম্বল। আদালতের রায় আমাদের পক্ষে এলেও তারা পিছু ছাড়ছে না। তারা জমিটা দখলে রাখতে হুমকি দেয়াসহ নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বর্গাচাষী নিকোলাসের ছেলে রবি পিউস রোজারিও বলেন, এ জমি আমার বাবা কিনেছিলেন। আমরা আদালতে সঠিক বিচার পাইনি। এ ব্যাপারে আপিল করবো, তবে হামলা বা গাছ কাটার বিষয়ে কিছু জানি না। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম খান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটকের

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১