ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অফিস কক্ষে ঢুকে পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি, ঠিকাদারসহ দু’জনকে গ্রেফতার


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১১-৫-২০২৪ বিকাল ৫:৪

অবৈধভাবে বিভিন্ন ঠিকাদারি কাজ না পেয়ে পাবনা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি দেয়ায় এক ঠিকাদারসহ দু’জনকে পুলিশ গ্রেফতান করেছে। শনিবার সকালে পাবনা শহর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এর আগে শুক্রবার (১০ মে) রাতে পাবনা গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪-১৫ জনের বিরুদ্ধে পাবনা থানায় লিখিত অভিযোগ করেন।

গ্রেফতারকৃতরা হলেন-পাবনা পৌর এলাকার চক গোবিন্দ এলাকার ঠিকাদার রোকনুজ্জামান তুষার ও শহরের কালাচাঁদপাড়ার মোহাম্মদ আকাশ। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত বুধবার (৮ মে) দুপুরে গণপূর্ত বিভাগের সার্কেলে অফিসে সব প্রকৌশলীর নিয়ে বিভাগীয় বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (৮ মে) পাবনা গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তারা পাবনা পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কক্ষে বৈঠক করছিলেন। এমন সময় হঠাৎ দুপুর ১টার দিকে দু’ ঠিকাদার রুকনুজ্জামান তুষার ও রাজিব হাসান রাজীবের নেতৃত্বে ১৪-১৫ জন লোক কক্ষে প্রবেশ করে নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে ঠিকাদারের বিভিন্ন কাজের বিষয় জিজ্ঞাসাবাদ করেন এবং বিভিন্ন কাজ অবৈধ পন্থায় নেয়ার দাবি করে। কিন্তু নির্বাহী প্রকৌশলী অবৈধ উপায়ে কাজ দিতে অস্বীকার করলে তারা তাকে গালিগালাজ ও মারধরের চেষ্টা করে। এমনকি হত্যার হুমকি দিতেও দ্বিধা করেনি।
এসময় মিটিং অবস্থানরত অন্য প্রকৌশলীরা তাদের বাধা দিলে তাদেরকেও হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পরে শুক্রবার (১০ মে) রাতে পাবনা গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪-১৫ জনের বিরুদ্ধে পাবনা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর তাদের বিরুদ্ধে মামলা মামলার পর পরই পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে দু’জনকে গ্রেফতার কর হয় বলে ওসি জানান। 

এ বিষয়ে পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাববধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, "দুই ঠিকাদার রুকনুজ্জামান তুষার ও রাজীব হাসান রাজিব ঠিকাদার হিসেবে কাজ করেন। থানায় লিখিত অভিযোগে ওই দিন কী ঘটেছিল, তার বিস্তারিত বিবরণ উল্লেখ আছে বলে অভিযোগকারী প্রকৌশলী জানান।
এ বিষয়ে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, অভিযোগের পর মামলা হয়েছে। মামলার পরপরই  রোকনুজ্জামান তুষার ও আকাশকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। 

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক

শিক্ষার মান ও উপস্থিতি বাড়াতে ভূঞাপুরে অভিভাবক সমাবেশ

হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)-এর সাথে সুন্নি সাইবার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকারঃ আইনমন্ত্রী

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়

বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু

গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ