ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

পাবনা আইডিয়াল নার্সিং কলেজের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্সিং দিবস উদযাপন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১২-৫-২০২৪ দুপুর ৪:৫১

পাবনা আইডিয়াল নার্সিং কলেজের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্সিং দিবস উদযাপন করা হয়েছে।  ‘আমাদের নার্সরা, আমাদের ভবিষ্যত’ "যত্নেই অর্থনৈতিক শক্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য  শোভাযাত্রা, আলোচনা সভার মাধ্যমে পাবনায় এই আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়।  
এ উপলক্ষ্যে রোববার (১২ মে) পাবনা আইডিয়াল নার্সিং কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য  শোভাযাত্রা বের করা হয়। র‌্যাালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। 
পরে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নার্সিং পেশার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন স্মরণে অতিথিদের সাথে নিয়ে কেক কাটা হয়।
আলোচনা সভায় পাবনা আইডিয়াল নার্সিং কলেজের অধ্যক্ষ ড. উমা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.ওবায়দুল্লাহ ইবনে আলী। তিনি নার্সিং পেশাকে মহৎ পেশা উল্লেখ করে নার্সেস দিবস ও এ সেবা সংক্রান্ত নানা বিষয় তুলে ধরে আলোচনা করেন। নার্সরা রোগীদের প্রাণ বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করেন। নার্সদের সহানুভূতি রোগীদের সুস্থতা ও পুনরুদ্ধারের জন্য বিরাট অবদান রাখে। সেজন্য সব ধরণের রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। গুরুত্বের সঙ্গে তাদের সেবা যত্ন করতে হবে। করোনাকালীন সময় নার্সরা রোগীদের চিকিৎসা সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। ফ্লোরেন্স নাইটিংগেল  মানবতার সেবার অগ্রদূত ছিলেন। তাই আপনাদের নার্সিংয়ের জনকের মত করে নিজেকে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, চিকিৎসকরা রোগীকে শুধু ব্যবস্থাপত্র দিয়ে চলে যান। বাকি সিংহভাগ সময় নার্সের তত্ত্বাাবধানেই রোগী থাকেন। ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা ও সেবা দিয়ে রোগীকে সুস্থ করে তোলেন। এই মহৎ  পেশার নার্সদের পদোন্নতিসহ সুযোগ-সুবিধা প্রদানে অবহেলা করার সুযোগ নেই। বর্তমান সরকার নার্সদের প্রশিক্ষিত করে গড়ে তোলার জন্য কাজ করছে।
পাবনা আইডিয়াল নার্সিং কলেজের পরিচালক মোঃ আবু দাউদ বলেন, পাবনা আইডিয়াল নার্সিং কলেজে একে একে করে এগিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু কওে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের কার্যক্রম শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিদেশেও আমাদের শিক্ষার্থীরা এই পেশায় চাকরির সুযোগ পাবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা আইডিয়াল নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ ডা.  হোসনেয়ারা পারভীন, পাবনা আইডিয়ার ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ জহিরুল ইসলাম, পাবনা আইডিয়াল হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

অতিরিক্ত বিলের নামে অর্থ আদায়, পল্লীবিদ্যুতের ডিজিএমকে আইনি নোটিশ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় শ্রমিক দিবস পালিত

তারাগঞ্জে ৪৪৬ লিটার পেট্রোল জব্দ-পাচারের চেষ্টা ব্যর্থ

পেকুয়ার হত্যাচেষ্টা মামলার আসামী সোহেল চট্টগ্রামে আটক

নবীনগরে ধান মাড়াই মেশিনে যুবকের কব্জি বিচ্ছিন্ন

কুড়িগ্রামে মোবাইল কোর্টে ফিলিং স্টেশনকে আড়াই লক্ষ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের তীব্র ভাঙন:স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

তারাগঞ্জে শিকলবন্দী কিশোরীকে উদ্ধার করল প্রশাসন

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত