ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কাপ্তাই হ্রদে ড্রেজিংয়ের জন্য ৯৭৭ কোটি টাকার ডিপিপি পাঠানো হয়েছে: জেলা প্রশাসক


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১২-৫-২০২৪ দুপুর ৪:৫৭

রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেছেন, কাপ্তাই হ্রদে দ্রুত সময়ের মধ্যে ড্রেজিং কার্যক্রম শুরু করা করার জন্য ৯৭৭ কোটি টাকার ডিপিপি পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হয়ে গেলে ড্রেজিং কার্যক্রম শুরু করা হবে।

রোববার (১২ মে) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, কাপ্তাই হ্রদের কাট্টলী বিলে মাছের পোনা অবমুক্ত করলে মাছের পোনা কেউ ধরতে পারবে না। এইজন্য বিএফডিসিকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, খেলাধুলার মানোন্নয়নে এখানে বিকেএসপি’র শাখা প্রতিষ্ঠা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ৪০ একর জায়গা সন্ধান করার জন্য। জায়গার সন্ধান পেলে কার্যক্রম শুরু করা হবে। সভায় স্বাস্থ্য, শিক্ষা, আইন শৃঙ্খলাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক জোবায়দা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ