বরিশাল পটুয়াখালী মহাসড়কের পাড় কেটে বাড়ির ভিটি নির্মাণ, ঝুঁকিতে মহাসড়ক
জেলার বাকেরগঞ্জ উপজেলার বরিশাল পটুয়াখালী মহাসড়কের গোলদার বাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন পশ্চিম পাশে মহাসড়কের পাড় কেটে বাড়ির ভিটি নির্মাণ করায় মহাসড়কের ওই অংশ ঝুঁকিতে পড়েছে। মহাসড়কের পাড় থেকে মাটি কেটে নেওয়ায় বর্ষা মৌসুমে সড়কটি ধ্বসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে গেলে দেখা যায়, গোলদার বাড়ি বাস স্ট্যান্ড মহাসড়কের পশ্চিম পাশে দুধলমৌ মৌজার জে এল নং -৪৯, খতিয়ান -১২৯৬ যাহার দাগ নং- ২৬২২ ২৬২৩,২৬২৪,২৬২৫ জমি সড়ক ও জনপথ বিভাগের। দুধলমৌ গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের পুত্র মো: রফিকুল ইসলাম স্থানীয় প্রভাব দেখিয়ে প্রশাসনের নাকের ডগায় মহাসড়কের সরকারি জমির মাটি কেটে বাড়ি নির্মাণের ভিটি তৈরি করেছেন। তিনি মহাসড়কের প্রায় ৫০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখল করে মাছ চাষ করে আসছেন। এখন তিনি মহাসড়কের পাড় কেটে মাটি নিয়ে যাওয়ায় সড়কের পাড় ঘেঁষে একটি পুকুর হয়ে গেছে।
স্থানীয়রা জানায়, প্রকাশ্যে দুইদিন ধরে মহাসড়কের সরকারি জমি কেটে নিয়েছেন রফিকুল ইসলাম। বর্ষা মৌসুম আসলে মহাসড়কের মাটিকাটা ওই অংশ যেকোনো সময় ধ্বসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে রফিকুল ইসলামের সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমির মাটি কেউ কেটে নিলে তার বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন