মাদারীপুর প্রবাসী বাড়িতে সবাইকে জিম্মি করে ডাকাতি
মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকার কলাতুলীতে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি সংবদ্ধ ডাকাত দল বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার মধ্যরাতে প্রবাসী হাবিব জমাদারের বাড়িতে রাত আড়াইটা থেকে তিনটার দিকে একদল ডাকাত প্রবেশ করে।
এই সময়ে ঘরে প্রবেশ করে সবাইকে বেঁধে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক হাবিব জমিদারের দাবি ৫০ ভরি স্বর্ণ, নগদ ৭০,০০০ (হাজার) রিয়েল যা বাংলাদেশী টাকায় প্রায় ২২ লক্ষ টাকা,২টি ল্যাপটপ নিয়ে যায়। তিনি আর ও বলেন,দ্বিতীয় তলার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। আমাদের ব্যবহারিত মোবাইল ফোন জব্দ করে পরে ২টি আইফোন পানিতে ভিজিয়ে রেখে যায়। এবং ঘন্টা ব্যাপী তান্ডব ও ডাকাতি চালায়। পরে আমার মেয়ে ৯৯৯ এ কল দিলে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মাদারীপুর সদর থানার ওসি এইচএম সালাউদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে সকালের সময়কে বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এমএসএম / এমএসএম
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?