সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ৪ ছেলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা
চট্টগ্রাম আদালতে দায়ের হওয়া একটি ঋণখেলাপি মামলায় সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির চার ছেলেকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (১২ মে) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থঋন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।
যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন– মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম। বিবাদীরা একই কোম্পানির পরিচালক এবং একই পরিবারের সদস্য।
আদালত সূত্রে জানা যায়, ৩০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৪৪৯ টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে উত্তরা ব্যাংক পিএলসি এ মামলা দায়ের করে। বাদী অর্থাৎ ব্যাংকের আইনজীবী আবেদন করেন, নালিশি ঋণ সুদ মওকুফ সুবিধা দিয়ে পুনঃতফসিল করে দেওয়ার পরও বিবাদীরা পরিশোধ করছেন না। ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক নেই। বিবাদীদের ব্যক্তিগত গ্যারান্টিতে এবং ট্রাস্ট রিসিটের ভিত্তিতে নালিশি ঋণ বিতরণ করা হয়েছিল। বিবাদীরা সক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ পরিশোধে এগিয়ে আসছেন না। দেশে-বিদেশে বিলাসী জীবনযাপন করছেন।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, মামলার ১ ও ২ নম্বর বিবাদী কোম্পানির পরিচালক এবং একই পরিবারের সদস্য। সন্তোষজনকভাবে সমন জারি হওয়া সত্ত্বেও কেবল ৬ নম্বর বিবাদী লিখিত বর্ণনা দাখিল করেছেন। সেই বর্ণনায় ঋণের সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও এজলাসে উপস্থিত ৬ নম্বর বিবাদী এ মামলার নথিতে উপস্থাপিত ব্যক্তিগত গ্যারান্টিতে তার সই স্বীকার করেন। সুদ মওকুফ সুবিধা নিয়ে নালিশি ঋণ পুনঃতফসিল করার কথা স্বীকার করেন। বাদীর হলফনামাযুক্ত দরখাস্ত পর্যালোচনায় বিবাদীরা ইচ্ছাকৃত ঋণখেলাপি মর্মে প্রতীয়মান হয়। তাই সার্বিক বিবেচনায় চার বিবাদীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হলো।
এমএসএম / এমএসএম
সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি
আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট
বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা
শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২
মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা
মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু
কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন
হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা
হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী
নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই