ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

১০টির মধ্যে ৪ ক্যাটাগরীতেই শ্রেষ্ঠত্ব অর্জন নেত্রকোনা মডেল থানা


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ১৩-৫-২০২৪ দুপুর ৩:৫৩

নেত্রকোনা জেলা পুলিশের চলতি মাসের আইনশৃঙ্খলা সংক্রান্ত অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ১০টির মধ্যে চার ক্যাটাগরীতেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নেত্রকোনা মডেল থানা-পুলিশ। এছাড়াও বিশেষ পুরস্কার প্রাপ্ত মদন থানার টিম, মোহনগঞ্জ থানার টিম এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন ও তার টিম।

সোমবার জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে চার ক্যাটাগরীতে নেত্রকোনা মডেল থানার কর্মকর্তারা হলেন- শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম-সেবা), শ্রেষ্ঠ এসআই মো. ফরিদ আহমেদ এবং শ্রেষ্ঠ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এই দুই ক্যাটাগরীতে সুবেন কুমার নন্দী।

অন্যান্য ক্যাটারগরীতে যারা হলেন- শ্রেষ্ঠ সার্কেল অফিসার নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) পূর্বধলা থানার মো. মাসুদ হাওলাদার, শ্রেষ্ঠ বিট অফিসার (উঠান বৈঠক) পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের এসআই এমদাদুল হক রানা, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সদর ট্রাফিকের টিএসআই জৈন উদ্দিন মন্ডল, শ্রেষ্ঠ আইসি বারহাট্টা থানার ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির এএসআই সুলতান আহমেদ এবং শ্রেষ্ঠ মামলা নিস্পত্তিকারী অফিসার মদন থানার এসআই জাকির হোসেন।

মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, চোরাচালান, বিরোধ নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং, সর্বোপরি আইনশৃঙ্খলা রক্ষায় গত এপ্রিল মাসে নিজেদের অবদানে জন্য এসব পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সনদ ও ক্রেষ্ট তুলে দেন নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠানসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন